অবাক কাণ্ড! শেষে কিনা বিবাহিত পুরুষের প্রেমে পড়লেন প্রাক্তন বিশ্বসুন্দরী

২৫ বছর বয়সী প্রাক্তন মডেল তথা প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী মানুষী ছিল্লার জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ (35) সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়িয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড্ড জটিল। এখানে কে কখন কার প্রেমে পড়ছেন, কখন কাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তা একবার প্রকাশ্যে এলেই হল, ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। এমনকী তবে এর মধ্যে বহু সম্পর্ক পরিণতি পেয়েছে। যাঁদের তালিকায় রয়েছে, রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, রিচা-আলি, ভিকি-ক্যাটরিনা, রাজকুমার-পত্রলেখা, বিরাট-অনুষ্কা-সহ একাধিক জনপ্রিয় বলিউড দম্পতি।

এদিকে আগামী বছরেই গাঁটছড়া বাঁধবেন একাধিক তারকা জুটি। এছাড়াও প্রতিনিয়ত তারকাদের ব্যক্তিগত জীবন ফাঁস হচ্ছে। সম্প্রতি জানা গেল, ডেটিং করছেন অভিনেত্রী মানুষী ছিল্লার (MANUSHI CHHILLAR)। তবে তিনি যার সঙ্গে ডেটিং করছেন তিনি কোনও অভিনেতা নন, একজন প্রভাবশালী ব্যবসায়ী। হ্যাঁ, বলিউড জুড়েই শুধু সুখবর। একদিকে অভিনেত্রী সারা আলি খান এবং খেলোয়াড় শুভমন গিলের প্রেমের গুঞ্জন নিয়ে তোলপাড় গোটা নেটদুনিয়া। অন্যদিকে শোনা যাচ্ছে, ২৫ বছর বয়সী প্রাক্তন মডেল তথা প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী মানুষী ছিল্লার জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ (35) সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়িয়েছেন।

তবে হ্যাঁ, সূত্র অনুযায়ী তাঁদের সম্পর্কের সূত্রপাত ২০২১ সাল থেকে। তখন থেকেই তাঁরা সম্পর্কে লিপ্ত, যদিও নিজেদের সম্পর্কের কথা কখনই জানাননি অভিনেত্রী। তাঁরা তাঁদের সম্পর্ককে গোপন রেখেছেন, তাঁরা প্রায়শই একসঙ্গে ভ্রমণে বেরিয়ে পড়েন, ঋষিকেশ তাঁদের সর্বশেষ ভ্রমণ ছিল। অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্রের কথায়, “তাঁদের সম্পর্ক বেশ শক্তিশালী হচ্ছে। বর্তমানে, মানুষী তাঁর বলিউড কেরিয়ারে মন দিয়েছেন, তাই তিনি তাঁর প্রেমের বিষয়ে এখুনি কিছু বলতে চান না, কারণ এটি তাঁর মনোযোগ কেড়ে নিতে পারে। তাই দুজনেই আপাতত তাঁদের সম্পর্ক গোপন রাখছেন। “তবে, নিখিল কামাথ বিবাহিত ছিলেন। ২০১৯ সালের ১৮ এপ্রিল ইতালির ফ্লোরেন্সে আমান্ডা পুরভাঙ্করার সঙ্গে কামাথের একটি অন্তরঙ্গ বিয়ে হয়েছিল। কিন্তু এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। অন্যদিকে, ছিল্লার, ২০১৭ সাল থেকে লাইমলাইটে রয়েছেন, সেই বছরেই তিনি ‘মিস ওয়ার্ল্ড’-এর খেতাব জেতেন। এই বছরের শুরুতে তিনি ‘সম্রাট পৃথ্বীরাজ’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, আর প্রথমেই অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। তবে এই ছবি বক্সঅফিসে ব্যর্থ হয়।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ