প্রিয়াঙ্কার অনুপস্থিতেই নিকের সঙ্গে দেখা করলেন ঋতুপর্ণা, কেসটা ঠিক কী

আপনার এবং জোনাস পরিবারের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। প্রিয়াঙ্কাকে খুব মিস করছিলাম। নিকেরবাড়িটি স্বপ্নের থেকে কোনও অংশে কম নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার অভিনেত্রী হলেও মুম্বই ইন্ডাস্ট্রিতেও তাঁর দারুণ যোগাযোগ। শুধু তাই নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তাঁর পরিচিতি। তাঁকে টলিউডের মহানায়িকা বললেও ক্ষতি নেই। নব্বই দশক থেকেই টলিউড ইন্ডাস্ট্রিতে রাজ করে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে তাঁর খ্যাতি শুধু বাংলাতেই আটকে নেই, পৌঁছেছে সুদূর বিদেশেও। বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অনস্বীকার্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্লকবাস্টার উপহার দিয়েছেন অভিনেত্রী, বলা চলে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি প্রসেনজিৎ-ঋতুপর্ণার হাত ধরেই।

একাধিক আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছেন ঋতুপর্ণা। তবে বর্তমানে কলকাতায় বেশি দেখা যায় না তাঁকে, বছরের বেশিরভাগ সময়েই তিনি স্বামীর কাছে সিঙ্গাপুর নয়তো দেশে-বিদেশে নানা কাজে ঘুরে বেড়ান। সম্প্রতি তিনি পৌঁছলেন বিশ্ব তারকা প্রিয়াঙ্কা চোপড়ার শ্বশুরবাড়ি।

কি, অবাক হচ্ছেন তাই তো! ঋতুপর্ণার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলেই দেখা যাবে প্রিয়াঙ্কার স্বামী পপ তারকা নীক জোনাস এবং তাঁর পরিবারের সঙ্গে ঋতুপর্ণার ঝলমলে একাধিক ছবিগুলি। হ্যাঁ, সম্প্রতি ঋতুপর্ণা পৌঁছেছিলেন প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলস-এর বাড়িতে। অভিনেত্রী যাওয়া মাত্রই তাঁকে নিকের পরিবার উষ্ণ অভ্যর্থনা করেছেন। ঋতুপর্ণাকে এদিন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং নিকের সঙ্গে একটি গ্রুপ ছবি তুলতে দেখা যায়।

এমনকী ছবিগুলি শেয়ার করে ঋতুপর্ণা, প্রিয়াঙ্কার মায়ের উদ্দেশ্যে একটি দীর্ঘ নোট লিখে জানান, “মোমবাতির মতো এই সুন্দর ছবি, আমার কাছে একটি ছোট্ট উপহার পাওয়ার মতো এবং একটি সুন্দর নোট পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ আন্টি, খুব আনন্দের ছিল। কয়েকদিন আগে আপনাকে দেখতে গিয়েছিলাম। আপনার সমস্ত আদর-যত্ন আমাকে মুগ্ধ করেছে। আপনার এবং জোনাস পরিবারের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। প্রিয়াঙ্কাকে খুব মিস করছিলাম। নিকেরবাড়িটি স্বপ্নের থেকে কোনও অংশে কম নয়।’ ছবিতে ঋতুকে একটি সাদা বর্ণের অভিনব স্টাইলের একটি পোশাকে দেখা গিয়েছিল এবং নিক এবং মধু চোপড়াকে ক্যাসুয়াল পোশাকেই দেখা গিয়েছে। নিকের বাবাকেও দেখা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে। তবে কোনো ছবিতেই প্রিয়াঙ্কা দেখা যায়নি, হয়তো প্রিয়াঙ্কা ভারতে থাকাকালীন ঋতুপর্ণা তাঁর বাড়িতে গিয়েছিলেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের