ঝুঁকি এড়াতে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হল তিন জঙ্গিকে

হাতে পায়ে শিকল পরিয়ে আসামিদের আদালতে হাজির করার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মানবাধিকার কর্মীরা।   

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের পরেই জঙ্গি কিংবা সন্ত্রাসীদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার। সেই নির্দেশ মেনে বুধবার মুক্তমনা ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় জড়িত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। যদিও হাতে পায়ে শিকল পরিয়ে আসামিদের আদালতে হাজির করার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মানবাধিকার কর্মীরা।   

গত রবিবার আদালত থেকে জেলে ফিরিয়ে নেওয়ার সময়েই পুলিশের চোখে রাসায়নিক স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় নিষিদ্ধ জ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও পলাতক দুই জঙ্গিকে ধরা যায়নি। ভবিষ্যতে যাতে জঙ্গি পালানোর ঘটনা না ঘটে তার জন্য মঙ্গলবারই জঙ্গি ও কুখ্যাত সন্ত্রাসীদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার নির্দেশ দেন ঢাকার পুলিশ কমিশনার। ওই নির্দেশ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কেননা কয়েক বছর আগেই অমানবিক আখ্যা দিয়ে ডান্ডাবেড়ি পরিয়ে আসামিদের আদালতে হাজির না করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এদিন ব্লগার ওয়াশিকুর হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্য জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলামকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়। তিন আসামির হাজিরা ঘিরে ঢাকার মহানগর দায়রা বিচারকের আদালতকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মহানগর দায়রা বিচারক আদালতের হাজতখানার দায়িত্বে থাকা আবদুল হাকিম সাংবাদিকদের জানান, ‘জঙ্গি সংগঠনের তিনজন আসামির হাজিরা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।’

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?