আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য নিয়োগ করতে চাইলে বাধা দেওয়া হচ্ছে, বিধানসভায় উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার বিভিন্ন শূন্যপদে নিয়োগ (Recruitment) করতে তৎপর। কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বের হলে কোনও না কোনওভাবে মামলা করা হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার (Thursday) বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এমনটাই জানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন জানান, রাজ্য সরকার যখনই লোক নিতে যায় তখনই বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয় একটার পর একটা মামলা করা হচ্ছে নিয়োগ নিয়ে। যার ফলে আদালতে লড়াই করতে করতে টাকা চলে যাচ্ছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, ‘নিয়োগ চাইলেই স্থগিতাদেশ নিয়ে আসছে।’ পাশাপাশি এদিন আদালতের উদ্দেশে আবেদন রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি আর্জি জানান, মানুষের সুবিধা হয় এমন কিছু করুক আদালত। বিধানসভা মারফত আদালতের কাছে আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধযায় বলেন,  ‘বিচারের বানী নীরবে যেন না কাঁদে।’ এদিন নিয়োগ নিয়ে কথা বলার পাশাপাশি রাজ্যের চালু করা ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়েও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মাথা নত করব না’ বলে জানান তিনি।

প্রসঙ্গত শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে নিয়োগের জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে প্রশ্ন তুলে মামলা করা হচ্ছে। আর যার ফলে দীর্ঘায়িত হচ্ছে চাকরিপ্রার্থীদের নিয়োগের আশা। বিষয়টি নিয়ে আগেও তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করেছিলেন, বিরোধীরা চাকরিপ্রার্থীদের নিয়ে রাজনীতি করে তাদের নিয়োগে দেরি করাচ্ছে। এবার বিষয়টি নিয়ে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ