‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’-এর প্রচারে বুম্বা দার সঙ্গে স্বয়ং বরুণ ধাওয়ান

তবে বরুণকে আগে থেকে কিছুই শেখানো হয় নি, ভালই বোঝা যাচ্ছে। কারণ সে বুম্বা দার সঙ্গে সঙ্গে তাঁকে নকল করছিলেন। আর সবটাই হয়েছে কলকাতায় 'ভেড়িয়া' প্রচারের বেক স্টেজে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগেই কলকাতায় প্রচারে এসেছিলেন বলিউড সুপারস্টার বরুণ ধাওয়ান এবং অভিনেতা কৃতি স্যানন। তাঁদের আসন্ন ছবি ‘ভেড়িয়া’-র প্রচারে শুধু বরুণ-কৃতী নয়, ছবির গোটা টিম উপস্থিত ছিলেন। বর্তমানে বলিউডের অধিকাংশ ছবির প্রচারের অন্যতম প্রধানস্থান হয়ে উঠছে কলকাতা। যদিও এই ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই দেশের একাধিক প্রান্তে প্রচার শুরু করে দিয়েছিলেন গোটা ‘ভেড়িয়া’ টিম। ছবিটি একটু অন্য ধরণের কাহিনীতে আবদ্ধ। ছবিতে বরুণ ধাওয়ান নিজেই ‘ভেড়িয়া’-র রূপ ধারণ করবেন। আগামিকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভেড়িয়া’।

তবে কলকাতায় এসে একাধিক চমক দিয়েছিলেন বরুণ-কৃতী। সঙ্গে সাংবাদিক সম্মেলনে বরুন-কৃতীদের সঙ্গে টলি সুপারস্টার প্রসেনজিতের যোগদান সবটাই অবাক করে দিয়েছিল সেখানে উপস্থিত দর্শকদের। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব একটা বেশি সময় তাঁদের সঙ্গে থাকতে পারেন নি। তবে সেটা ক্যামেরার সামনে। কিন্তু আদতে নায়ক বরুন-কৃতীদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছিলেন। তাঁর প্রমাণ সম্প্রতি ভাইরাল হওয়া একটি রিল ভিডিও। আসলে আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে, বহু প্রতীক্ষিত ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ইপ্সিতা-ঋষভ বসু। ছবিতে রি-ক্রিয়েট করা হয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার আইকনিক সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির আইকনিক গান ‘চোখ তুলে দেখো না’।

ইতিমধ্যেই এই গানের সিগন্যাচার স্টেপে পা মিলিয়েছেন একাধিক টলিপাড়ার তারকারা।এবার খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই গানের সঙ্গে তাল মেলালেন বরুণ ধাওয়ান। সাদা পোশাকে বরুণ এবং কালো পোশাকে বুম্বা দা একেবারে গানের তালে তালে নাচলেন। তবে বরুণকে আগে থেকে কিছুই শেখানো হয় নি, ভালই বোঝা যাচ্ছে। কারণ সে বুম্বা দার সঙ্গে সঙ্গে তাঁকে নকল করছিলেন। আর সবটাই হয়েছে কলকাতায় ‘ভেড়িয়া’ প্রচারের বেক স্টেজে। যেমনভাবেই নাচুক বরুণ-বুম্বাদার এহেন নাচটি যে সকলের নজর কেড়ে নিল তা বলাই বাহুল্য! এই সুযোগে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির প্রচারে বরুণ সামিল হয়ে গেলেন সেটাই নজর টেনেছে সকলের।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের