অভিনেত্রী শিমু হত্যাকাণ্ডে স্বামীসহ দুজন অভিযুক্তের বিচার শুরু

এই ঘটনার প্রায় ১১ মাস পরে অভিনেত্রীর স্বামী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২২ সালের ১৭ জানুয়ারী ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাহিমা আক্তার শিমু ওরফে রাইমা ইসলাম শিমুর মৃতদেহ। প্রথমে অজ্ঞাত ব্যক্তি হিসেবেই নায়িকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কারণ উদ্ধারের প্রাথমিক পর্যায়ে তাঁর পরিচয় পাওয়া যাচ্ছিল না। এরপর ওইদিন রাতেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অভিনেত্রীর নাম ও পরিচয় শনাক্ত করেছিলেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন টিম। ভয়াবহ ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই পরের দিন অর্থাৎ ১৮ জানুয়ারী বাংলাদেশের কেরানীগঞ্জ মডেল থানায় অভিনেত্রীর স্বামী সাখাওয়াত আলি নোবেল ও তাঁর বাল্যকালের বন্ধু ফরহাদের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রীর ভাই হারুনুর রশিদ।

এই ঘৃণ্য ঘটনার তদন্ত শুরু হওয়ার পরেই এই ঘটনায় অভিযুক্ত অভিনেত্রীর স্বামী সহ বেশকিছু অজ্ঞাত আসামীর খোঁজ মেলে। তাদের গ্রেফতার করার পরে অভিনেত্রীর স্বামী নিজেই স্বীকার করেন যে, তিনিই তাঁর স্ত্রীকে খুন করেছেন এবং খুন করে অভিনেত্রীর লাশ লুকিয়ে ফেলেছেন। এই ঘটনার প্রায় ১১ মাস পরে অভিনেত্রীর স্বামী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিনেত্রীর ভাইয়ের করা মামলার ভিত্তিতে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

জানা গিয়েছে, ২৯ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম অভিনেত্রীর স্বামী এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গত ২০ জানুয়ারি আদালতে ওই দুই আসামি জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তাঁরা কারাগারে আটক। শিমুকে হত্যার কারণ হিসেবে পুলিশ সুপার বলেছিলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহ থাকায় অভিনেত্রীর স্বামী তাঁকে হত্যা করেছে, সেটাই জানিয়েছেন নোবেল। হত্যার পর তাঁর লাশ গুম করার জন্যে বন্ধু ফরহাদের সহযোগিতা নিয়েছিলেন নোবেল। এমনকী তাঁদের কাছ থেকে একটি ‘রক্তমাখা প্রাইভেটকার’ ও উদ্ধার করা হয়েছিল। শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পরে তাঁর মরদেহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করতেন শিমু। ঘটনার দিন অভিনেত্রীর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সেই কারণেই শিমুর পরিবারের সদস্য লোকাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ১৯৯৮ সালে কাজী হায়াত পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে শিমুর রুপালি পর্দায় অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। চল‌চ্চি‌ত্রের পাশাপা‌শি ক‌য়েক‌টি টি‌ভি নাটকেও অভিনয় ক‌রে‌ছেন শিমু। তিনি বাংলা‌দেশ চল‌চ্চিত্র শিল্পী সমিতির সহ‌যোগী সদস্য ছি‌লেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস