বাড়ল দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত

রাজ্যজুড়ে দুয়ারে সরকার (Duyare Sarkar) কর্মসূচির মেয়াদ বাড়ানো হল। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে এই কর্মসূচি চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে দুয়ারে সরকার (Duyare Sarkar) কর্মসূচির মেয়াদ বাড়ানো হল। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে এই কর্মসূচি চলবে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত চলতি মরসুমে রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচি ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল নবান্নের তরফে। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে সেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচির মেয়াদ বাড়ানো হল নবান্নের তরফে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, বিডিও ও স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যসচিব।

উল্লেখ্য ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয় দুয়ারে সরকার কর্মসূচি। সাধারণ মানুষের দোড়গোড়ায় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এই কর্মসূচি চালু করে রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, কন্যাশ্রী, রুপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। শুধু দুয়ারে সরকার কর্মসূচি নয়, এর পাশাপাশি পাড়ায় সমাধান কর্মসূচিও ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান মুখ্যসচিব। প্রশাসন সূত্রে খবর, চলতি মরসুমে গত একমাস ধরে দুয়ারে সরকার শিবিরগুলিতে প্রায় সত্তর লাখ মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করেছেন। আর কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে রাজ্যের শাসকদল চাইছে আরও বেশি মানুষের কাছে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিতে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের