বিরোধী কাউন্সিলরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, স্বস্তি ঝালদা কংগ্রেসে

বিচারপতির নির্দেশ, বিরোধী ৪ কংগ্রেস এবং ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী কাউন্সিলরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। ঝালদা (JHALDA) পুরসভার ৬ জন বিরোধী কাউন্সিলর নিয়ে এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট (HC)। আর এতেই স্বস্তি দেখা দিয়েছে কংগ্রেস শিবিরে।

শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। শুনানির পরে বিচারপতির নির্দেশ, বিরোধী ৪ কংগ্রেস এবং ২ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মানে, এককথায় বিরোধী কাউন্সিলররা রক্ষাকবচ পেলেন।

উল্লেখ্য, বিরোধী কাউন্সিলরদের আইনজীবী কৌস্তভ বাগচী তাঁর মক্কেলদের জন্য রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন। প্রসঙ্গত, গত ২১ নভেম্বর আস্থা ভোটে গরিষ্ঠতা হারিয়েছিল সবুজ শিবির। কংগ্রেস সমর্থন পেয়েছিল নির্দল ২ কাউন্সিলরের। পুরপ্রধানের পদ হারিয়েছিল সবুজ শিবির। অন্যদিকে, ওই পুরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় দলত্যাগ (তৃণমূল) করেছিলেন। তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে পরবর্তীকালে নাম লিখিয়েছিলেন কংগ্রেস শিবিরে। তাঁর দলত্যাগে পুরসভার ১২ আসনে বিরোধী  কাউন্সিলের সংখ্যা ৬ থেকে বেড়ে হয় ৭।

উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ঝালদা পুরসভায় ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাঁকে গুলি করে খুন করা হয়েছিল। উপনির্বাচনে ওই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন মিঠুন কান্দু। তিনি সম্পর্কে তপনের ভাইপো। কংগ্রেস শিবিরের টিকিটেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70