মানিককে পেশ করা হল আদালতে, জমা পড়ল চার্জশিট

বুধবার ব্যাঙ্কশাল আদালতে ইডি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আদালতে পেশ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে পেশ করা হল আদালতে। উল্লেখ্য, ১৪ দিনের জেল হেফাজত শেষে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হল। সূত্রের খবর, জামিনের আবেদন করতে পারেন তিনি। অন্যদিকে এদিন ইডি পেশ করে চার্জশিট। 

বুধবার ব্যাঙ্কশাল আদালতে ইডি (ED) প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আদালতে পেশ করে। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি ছিল, মানিকের ৩০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ইডির পক্ষ থেকে আবারও আবেদন জানানো হবে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের জন্য। মানিকের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালের ৩২৫ জন টেট পরীক্ষার্থীদের পাশ করানোর জন্য প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ৬০০টি ডিএলএড কলেজ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অভিযোগ, বিভিন্ন ডিএলএড কলেজকে ‘এনওসি’ দেওয়ার নামে এবং অফলাইন ফর্ম ফিলআপের নামে বিপুল টাকা নেওয়া হয়েছে।

মানিক ভট্টাচার্যের গ্রেফতারের ৫৮ দিনের মাথায় এদিন আদালতে ১৫০ পাতার চার্জশিট পেশ করে ইডি। জানা গিয়েছে, চার্জশিটে মানিক সহ তাঁর স্ত্রী এবং পুত্রের নাম রয়েছে। নাম আছে তাপস মণ্ডল সহ আরও দু’টি সংস্থার। 

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?