আমাকে মেরে ফেলো, আদালত থেকে বেরিয়েই বললেন মানিক

বুধবার মানিকের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। ৫৮ দিনের মাথায় জমা দেওয়া চার্জশিটের পৃষ্ঠা সংখ্যা ছিল ১৫০।

Share:

নিজস্ব প্রতিনিধি:  জেল ফেফাজতে ছিলেন মানিক ভট্টাচার্য। ১৪ দিনের সেই মেয়াদ শেষ হওয়ার পরে ইডি (ED) ব্যাঙ্কশাল আদালতে পেশ করেছিল তাঁকে। আর আদালত থেকে বেরিয়েই মানিক বললেন, ‘আমাকে মেরে ফেলো’।

বুধবার মানিকের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। ৫৮ দিনের মাথায় জমা দেওয়া চার্জশিটের পৃষ্ঠা সংখ্যা ছিল ১৫০। জানা গিয়েছে, মানিক ছাড়াও তাঁর স্ত্রী, পুত্র, তাপস মণ্ডলের নাম রয়েছে। চার্জশিটে নাম রয়েছে ২ সংস্থার। সাক্ষীর জায়গায় নাম রয়েছে ৫০ জনের। 

শুনানি শেষে আদালত থেকে বেরানোর পরে এদিন মানিক বলেন, ‘আমাকে মেরে ফেলো’। বলেন, স্ত্রী ও ছেলেকে জড়িও না। উল্লেখ্য, মানিকের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালের ৩২৫ জন টেট পরীক্ষার্থীদের পাশ করানোর জন্য প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ৬০০টি ডিএলএড কলেজ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অভিযোগ, বিভিন্ন ডিএলএড কলেজকে ‘এনওসি’ দেওয়ার নামে এবং অফলাইন ফর্ম ফিলআপের নামে বিপুল টাকা নেওয়া হয়েছে। উল্লেখ্য, মানিকের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানিয়েছিল ইডি। 

আজ শুনানির সময় মানিকের চোখে দেখা গিয়েছিল জল। এমনকি তাঁকে দেখা গিয়েছিল হাত জোড় করে ঈশ্বরের নাম জপ করতেও।

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?