চণ্ডীগড় ফাইভস্টার হোটেলে বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর, প্রকাশ্যে অতিথি তালিকা

দিল্লিতে আয়োজিত হবে তাঁদের বিবাহ আসর। এমনকী তাঁদের বিয়ে সম্পর্কিত একাধিক তথ্যও সামনে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ প্রায় শেষের পথে। চলতি বছরে বলিউড দিয়ে বয়ে গিয়েছে একাধিক ঝড়। পাশাপাশি ভুললে চলবে না যে, চলতি বছরে বলিউডে দ্বিগুণ খুশির বন্যাও বয়েছে। কারণ এই বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন রনবীর-আলিয়া থেকে শুরু করে পলক মুছল-মিথুন, হংসিকা সহ একাধিক তারকারা। এছাড়া মাও হয়েছেন একাধিক অভিনেত্রী। যেমন আলিয়া ভাট, বিপাশা বসু, কাজল আগরওয়াল প্রমুখ। এরই মধ্যে আগামী বছরে কোন তারকা গাঁটছড়া বাঁধতে চলেছেন, তারও একটি সংক্ষিপ্ত লিস্ট করে ফেলেছেন ভক্তরা নিজেই। যে তালিকায় প্রথমেই নাম রয়েছে, বলিউডের আরও এক সুপারহিট তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। অন্যদিকে রয়েছে সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং কে এল সরকারের নামটাও।

তবে ইতিমধ্যেই বলিউড আনন্দে মাতোয়ারা সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে, আগামী বছরেই বিবাহ করতে চলেছেন তাঁরা। যদিও তাঁরা প্রেম হোক বা বিয়ে করার সিদ্ধান্ত কোনটাতেই শিলমোহর দেন নি। সবটাই গুঞ্জন। ইতিমধ্যেই জনপ্রিয় জুটির বিবাহের ভেনুও সেট হয়ে গিয়েছে। জানা গিয়েছে দিল্লিতে আয়োজিত হবে তাঁদের বিবাহ আসর। এমনকী তাঁদের বিয়ে সম্পর্কিত একাধিক তথ্যও সামনে এসেছে। চণ্ডীগড়ের একটি ফাইভ স্টার হোটেলে সিড-কিয়ারার বিয়ের আয়োজন হতে পারে বলে খবর।

এছাড়াও তাঁদের বিয়ের অতিথিদের তালিকাও ফাঁস হয়েছে। ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের অতিথি তালিকায় রয়েছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, জ্যাকি ভগনানি, রকুল প্রীত সিং, করণ জোহর এবং অশ্বিনী ইয়ার্দি। একবার সিদ্ধার্থের সঙ্গে তাঁর বন্ধন সম্পর্কে কিয়ারা জানিয়েছিলেন, “একজন সহ-অভিনেতা হিসাবে, সিদ্ধার্থ অত্যন্ত চালিত এবং মনোযোগী পুরুষ। তিনিও ছবির আগে খুব প্রস্তুতি নেন, ঠিক আমি যেভাবে একটি ছবিতে কাজ করতে পছন্দ করি তাঁর সঙ্গে আমার খুব মিল। সুতরাং, সেই অর্থে, আমরা খুব ভালভাবে চিনি নিজেদের। তিনি ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন।” সিদ্ধার্থ এবং কিয়ারা বর্তমানে নিজ নিজ কর্মকান্ডে ব্যস্ত। কিয়ারা RC15-এর জন্য রাম চরণের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। সিদ্ধার্থ রোহিত শেঠির ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজ এবং দিশা পাটানির সহ-অভিনেতা কেজো-এর প্রোডাকশন উদ্যোগ ‘যোধা’-এর শ্যুটিংয়ে ব্যস্ত।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ