‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তদন্তের মুখোমুখি হতে ভয় পায়নি, পালিয়েও যাব না,’ আজ, শুক্রবার এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি এও জানালেন, আগামী রবিবার ফের ভবানী ভবনে হাজিরা দেবেন তিনি। এই রবিবার অর্থাৎ ১৪ জুন সই জাল কাণ্ডে হাজিরা দেওয়ার জন্য অভিষেককে ডেকে পাঠিয়েছিল সিআইডি। সেই সমনে সাড়া দিয়ে তিনি হাজিরা দেবেন বলে এদিন স্পষ্ট করে জানিয়ে দিলেন।

ঘটনার সূত্রপাত আজ, শুক্রবার বিকেলে। বিধানসভা ভোটে প্রচারের সময়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে অভিষেকের বিরুদ্ধে বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের হয়। পরে সেই মামলাটি গ্রহণ করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ। পরে আবার তাদের কাছ থেকেই মামলাটি গ্রহণ করে সিআইডি। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই একটি নোটিস দিতে এদিন বিকেলে কালীঘাটে পটুয়াপাড়া লেনে অভিষেকের বাড়িতে গিয়েছিলেন সিআইডির আধিকারিকরা। যদিও তখন বাড়িতে ছিলেন না তৃণমূল সাংসদ। অভিষেকের হাতেই ওই নোটিস দিতে চেয়েছিলেন সিআইডি’র আধিকারিকরা। সেই কারণে বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকে সিআইডি। যদিও সন্ধ্যা হয়ে যাওয়াতে নিজেদের দফতরে ফিরে যান রাজ্যের গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তার কিছুক্ষণ বাদেই নিজের বাড়িতে ফেরেন অভিষেক।

আরও পডুন: UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আজ দলনেত্রীর বাড়িতে একটা মিটিং ছিল। দলের অনেক সাংসদ ও বিধায়করা ছিলেন। আমাদের মিটিং চলাকালীন খবর পাই, সিআইডির একটা টিম কোনও আলাদা মামলায় নোটিস দিতে এসেছে। আমি আমার আপ্তসহায়ককে বলি নোটিসটা নিতে। আমি অনুরোধ করি সিআইডিকে যদি ওঁর হাতে দিতে না পারেন তাহলে অপেক্ষা করতে হবে। মিটিং শেষ হতেই, সোয়া সাতটার মধ্যে বাড়িতে এসেছি। ফিরে এসে দেখছি কেউ নেই। যখন ইচ্ছা চলে আসবেন, তা হয় না। যদি ফোন করে আসেন, যোগাযোগ করে আসেন, তাহলে থাকব। আর যদি স্পষ্ট করে বলে দেন অন্য কাউকে দেবেন না। আমি অনুরোধ করব যদি আসেন তাহলে আমাকে জানিয়ে আসবেন। নইলে আমি বাইরে থাকলে আপনাদের অপেক্ষা করতে হবে। আমি তদন্ত এড়াচ্ছি না।’ সিআইডির উদ্দেশ্যে এমনটাই বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরেই ভবানী ভবনে সিআইডি-র অফিসে গিয়েছিলাম। সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। সহযোগিতা করেছি। সশরীরে হাজিরা দিতে বলেছিল, ৬টার আগেই গিয়েছি। ১৪ তারিখ ডেকেছে আমায়। আবার যাব। আমি পালিয়ে যাইনি। তদন্তের জন্য নিজাম প্যালেসে সিবিআই, সল্টলেকে ইডির কাছে গিয়েছি। আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি। দিল্লিতেও হাজিরা দিয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু সহযোগিতা করা উচিত, তা করছি।’

বাংলার বিধানসভা নির্বাচনে প্রচারের সময়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে বাজানোর’ মন্তব্যের বিরোধিতায় দায়ের হয়েছিল মামলা। উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক, এমনটাই অভিযোগ করেন এক ব্যক্তি। সেই মামলাতেই এখন তদন্ত করছে সিআইডি। তাই এদিন ওই মামলা সংক্রান্ত বিষয়ে তাঁর বাড়িতে নোটিস দিতে যায় সিআইডি। সূত্রের খবর ওই মামলায় আগামী ১৬ জুন হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে