চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিমাচলে মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে সরে দাঁড়ালেন বীরভদ্র পত্নী প্রতিভা সিংহ

নিজস্ব প্রতিনিধি, সিমলা:নিবনির্বাচিত বিধায়কদের অধিকাংশের সমর্থন না থাকায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি থেকে সরে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। সূত্রের খবর, শনিবার দুপুরেই তিনি কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন, পাহাড়ি রাজ্যে তিনি সংগঠনকে চাঙা করার কাজেই মনোনিবেশ করতে চান। প্রতিভা সিং সরে দাঁড়ানোয় হিমাচলের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুকু।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে পাঁচ বছর বাদে হিমাচলের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ৬৮ আসন বিশিষ্ট বিধানসভায় ৪০ আসন পেয়েছে শতাব্দী প্রাচীন দল। কিন্তু সরকারের মুখ কে হবে তা ঠিক করতে হিমশিম খাচ্ছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলনেতা ঠিক করতে শুক্রবারই সিমলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন দলের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া রাজীব শুক্লা-ভূপেশ বাঘেলরা। যদিও কয়েক ঘন্টার বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া যায়নি। শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছাড়েন কংগ্রেস বিধায়করা।

সূত্রের খবর, কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের ২৫ জনই মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং সুকুকে চান। যদিও পাঁচ বছর বাদে রাজ্যে দলের ক্ষমতায় ফেরার পিছনে তাঁর স্বামী প্রয়াত বীরভদ্র সিংয়ের যথেষ্ট অবদান রয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভা সিং। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তিনি না লড়ায় মুখ্যমন্ত্রী হলে তাঁকে ছয় মাসের মধ্যে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে। সেই ঝুঁকি নিতে রাজি নন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।  

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ