প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাজ ও বুবলী

বুবলীর কথায়, তিনি আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু জানতেন না যে, তিনি রাজের সঙ্গে অভিনয় করবেন। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুজনকে ঘিরেই চর্চার শেষ নেই। একজন তো ঢালিউডের চর্চিত অভিনেত্রী পরীমণির অভিনেতা স্বামী, আর একজন ঢালিউডের সুপারস্টার শাকিব খানের চর্চিত বউ, যদিও তাঁদের বিয়ে হয়েছে কিনা, তাঁদের সম্পর্ক এই মুহূর্তে কোন পর্যায়ে কিছুই জানা নেই। হ্যাঁ, কিছুদিন আগেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং শরিফুল রাজকে নিয়ে একটি অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছিলেন পরীমণি। যদিও এখন সবটাই ধামাচাপা পড়ে গিয়েছে।

অন্যদিকে প্রেগন্যান্সির ছবি পোস্ট করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাল তুলেছিলেন অভিনেত্রী বুবলী, পড়ে সন্তানের ছবি প্রকাশ্যে এনে শবনম বুবলী জানান তিনি শাকিবের সন্তানের মা। তাঁদের নাকি গোপনে বিয়ে হয়। শাকিব নিজেও এই বিষয়টি শিকার করেছেন। তবে বর্তমানে শাকিব-বুবলির সম্পর্ক কোন পর্যায়ে তা জানা নেই। তার মধ্যেই জানা গেল, এই প্রথম বাংলাদেশের চলচ্চিত্র মহলে নতুন জুটি হিসেবে ধরা দিতে চলেছেন রাজ এবং বুবলী। জানা গিয়েছে, সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ নামক সিনেমায় দেখা যাবে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তাঁদের।

ছবির পরিচালক মিশুক মনি। গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। তবে বুবলীর কথায়, তিনি আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু জানতেন না যে, তিনি রাজের সঙ্গে অভিনয় করবেন। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন। রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের বিষয়ে বুবলী বলেন, “এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান।” অন্যদিকে রাজ বলেন, “সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত ধরে শুটিং করি আর সারা দিন ধরে ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে।” শরিফুল রাজ ইতিমধ্যেই বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ‘পরাণ’, ‘দামাল’ ও নাজিফা তুষির সঙ্গে জুটি বেঁধে ‘হাওয়া’ ও ‘আইসক্রিম’র মতো সিনেমা করেছেন। অন্যদিকে বুবলী শাকিব খানের পর সাইমন সাদিক, নিরব, ইমন, জিয়াউল রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট