পুতিনকে মোদির ফোন, প্রশংসায় পঞ্চমুখ আমেরিকা

প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন বিদেশ দফতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুইয়ের টেলিফোনে এই বার্তালাপের খবর পেয়েছে আমেরিকা। মোদির এই ভূমিকায় তারা খুশি।

মার্কিন বিদেশ দফতরের তরফ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির এই ভূমিকাকে তারা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে। বিদেশ দফতরের মুখ্য সহকারী মুখপাত্র ভেদান্ত প্যাটেল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথা হয়েছে। আমেরিকার তরফ থেকে মোদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আশা, মোদির দেখাদেখি অন্যান্য রাষ্ট্রের নেতারাও রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। আমরা সকলেই জানি, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের প্রভাব ইতোমধ্যেই পড়েছে। বিশ্ব দেখতে চাইছে, যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধ হোক। এই ব্যাপারে আমেরিকা ও তাদের মিত্রশক্তিও আপ্রাণ চেষ্টা চালাবে।

উল্লেখ করা যেতে পারে, সমরকন্দে বসেছিল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক। সেই বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। রুশ প্রেসিডেন্টকে তাঁর বার্তা ছিল, বর্তমান বিশ্ব যুদ্ধ চায় না। চায় শান্তি। পাশাপাশি, বিশ্বজুড়ে যে দারিদ্র্য ও অসাম্য রয়েছে, তাও দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকের পর এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হল রুশ প্রেসিডেন্ট পুতিনের। এই আলাপচারিতা যুদ্ধকে কতটা প্রভাবিত করবে সেটাই দেখার।

যদিও পুতিন জানিয়ে দিয়েছেন, ইউক্রেন দখল না করা পর্যন্ত রুশ সেনা থামবে না। 

আরও পড়ুন জেলেনস্কির প্রস্তাব ফেরাল ফিফা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা