জেলেনস্কির প্রস্তাব ফেরাল ফিফা

বিশ্ব শান্তির বার্তা দিতে চেয়েছিলেন জেলেনস্কি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে শুরু হয় বিশ্বকাপ। সেই যুদ্ধের আবহেই বিশ্বকাপের আসর শেষ হতে চলেছে। ইউক্রেনের বিরুদ্ধে কবে এই আগ্রাসন বন্ধ হবে, তা কেউ বলতে পারছে না।

এই যুদ্ধের আবহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফিফাকে আর্জি জানান, ফাইনালের দিন তিনি বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা দিতে চান। এই ব্যাপারে তিনি ফিফার সহযোগিতা চাইছেন। ফিফা ওই প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দিয়েছে। জেলেনস্কির দফতর এই খবর দিতে গিয়ে জানিয়েছে, উভয়পক্ষকে এই ব্যাপারে সমঝোতায় আনতে ব্যাকডোরে আলোচনা চলছে।

রুশ সেনার আগ্রাসন শুরু হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বেশ কয়েকবার আন্তর্জাতিকমঞ্চকে ব্যবহার করে এই হামলার বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা যায়। তাঁকে জি-২০ সম্মেলনে দেখা গিয়েছিল। ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে তিনি ভাষণ দেন। দেখা গিয়েছিল গ্র্যামির মঞ্চে, কান চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি দিয়েছেন সাক্ষাৎকার, একাধিক আন্তর্জাতিক পত্রিকায়, সাময়িকপত্রে। বেশ কয়েকজন লব্ধপ্রতিষ্ঠ সাংবাদিককে দিয়েছিলেন সাক্ষাৎকার। রুশ-ইউক্রেনকে একাধিক আলোচনার টেবিলে বসানো হলেও কোনও পক্ষই সমঝোতায় পৌঁছতে পারেনি।

এবারের বিশ্বকাপে রাশিয়াকে ফিফা অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু নানা প্রান্ত থেকে প্রতিবাদ ওঠায় শেষ পর্যন্ত রাশিয়াকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আগ্রাসন শুরু করায় শেষ ওই দেশকে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যদিও এত কিছুর পরেও রাশিয়ার সেনা অভিযান থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। সময় যত গড়িয়েছে, রাশিয়ার সেনা অভিযানের ঝাঁঝ আরও বেড়েছে।

আরও পড়ুন আচমকাই কাতারগামী সব বিমান বাতিল মরক্কোর

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩