প্রশ্ন ভুল মামলায় চাকরি পেলেন আরও ৭ জন

এসএলএসটি'র রিভাইজড আনসার শিট বা উত্তরপত্রতে একটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছিল কমিশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শিক্ষকতার চাকরি পেলেন ৭ জন। আদালতের নির্দেশে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। দীর্ঘ আন্দোলনের পরে নিয়োগপত্র পেয়ে খুশি মামলাকারীরা।

আদালতের নির্দেশে এসএলএসটি (SLST) নবম-দশম- এর সাতজন চাকরিপ্রার্থীকে এদিন নিয়োগপত্র তুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, আগামী দিনে আরও পাঁচজনকে নিয়োগপত্র দেওয়া হবে। রিভাইজড আনসার শিট বা উত্তরপত্রতে একটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছিল কমিশন। সেই  ভুল উত্তরকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতেই সাতজনকে নিয়োগ দিল পর্ষদ।

উল্লেখ্য, মদ্রাসা কমিশনের সপ্তম তালিকায় এসএলএসটি নবম প্রশ্ন ভুল ছিল। তা নিয়েও হয়েছিল মামলা। যে প্রশ্ন নিয়ে বিতর্ক, তা ছিল বিধানসভার জিরো আওয়ার সংক্রান্ত। মামলাকারী পরীক্ষার্থী মিজানুর ইসলামের অভিযোগ ছিল, ওই প্রশ্নের উত্তরের চারটি অপশনই ভুল। অবশেষে আদালতে রাজ্য বিধানসভার সচিব রিপোর্ট জমা দিয়ে জানিয়েছিলেন ৪টি অপশন ভুল। আদালতের নির্দেশ ছিল, আগামী ২১ ডিসেম্বরের মধ্যে মাদ্রাসা কমিশনকে পদক্ষেপ নিতে হবে মেধাতালিকা পুনর্বিন্যাস এবং নিয়োগ তালিকা নিয়ে। তার মধ্যে কমিশন পদক্ষেপ না নিলে আদালতের নির্দেশ মত ১ নম্বর দিয়েই নতুন করে তৈরি করতে হবে তালিকা। উল্লেখ্য আদালতের নির্দেশ, ওই ভুল প্রশ্নের কেউ উত্তর দিলেই দিতে হবে পূর্ণ নম্বর। সেই নম্বর নতুন করে প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে আবারও নতুন করে তৈরি করতে হবে মেধাতালিকা। সেই মতই হবে নিয়োগ তালিকা।

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও