বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কপালে চরম দুঃখ! আজ, বুধবার রাতেই বড় হামলা চালানো হবে, এমনই হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে তেলবাহী তিনটি ট্যাঙ্কারের উপর হামলার ঘটনায় ইরানকে কাঠগড়ায় তুলেছে আমেরিকা। তারপরেই গতকাল, মঙ্গলবার রাত থেকে টানা তেহরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মার্কিন সেনা। যার পাল্টা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানও। এরম পরিস্থিতিতে আজ, বুধবার তুরস্ক থেকে ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ইরানের মতো অসুস্থ মানসিকতার দেশের সঙ্গে কোনও চুক্তি তিনি করবেন না। যুদ্ধবিরতির চুক্তি শেষ। তারপরেই ট্রাম্প এদিন সন্ধ্যাতে (ভারতীয় সময়) বলেন, ‘ভয়ানক হামলা চালানো হবে, আজ রাতেই সেই হামলা চালাতে পারি। খুবই বড়সড় হামলা চালাব। ওদের আমি হাল্কা করে সতর্ক করে দিচ্ছি, আজ রাতের জন্য় তৈরি থাকতে। ভয়াবহ হামলা হবে।’

আরও পডুন: শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

তেহরানের সঙ্গে আর কোনও সমঝোতা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। তাই মধ্যপ্রাচ্যে ফের একবার যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। ট্রাম্পের অজুহাত, ইরানে কেন পণ্যবাহী ট্যাঙ্কারের উপর ড্রোন হামলা চালিয়েছে। তাই এর খেসারত দিতে হবে ওদের। হরমুজে পণ্যবাহী ট্য়াঙ্কারের উপর হামলার জবাবে মার্কিনি সেনার নিশানায় পড়েছে ইরান। গতকাল, মঙ্গলবার ইরানের বন্দর আব্বাস, কাশেম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা ইরানও বাহারাইনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। যদিও ইরানের হামলা প্রতিহত করেছিল বাহারাইন।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ