আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ান

নিজস্ব প্রতিনিধি: আসানসোলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় এক বিজেপি কাউন্সিলরকে (BJP Councellor) গ্রেফতার করল পুলিশ (Police)। মঙ্গলবার আসানসোল পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ানকে (Amit Tulsiyan) ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির (Chaitali Tewari) উদ্যোগে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। অনুষ্ঠান থেকে কম্বল বিতরণ করেন নন্দীগ্রামের বিধায়ক। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)। সেই ঘটনার তদন্তেব নেমে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)।

উল্লেখ্য এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য মঙ্গলবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারির ফ্ল্যাটে যান গোয়েন্দারা। কিন্তু তিনি বাড়িতেই ছিলেন না। ফ্ল্যাটের দরজা তালা বন্ধ ছিল। ফলে বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যায় পুলিশ। আগের দিন সোমবারও তাঁর বাড়িতে গিয়ে চৈতালিকে পায়নি পুলিশ। ওইদিনই তলবের নোটিস দিয়ে এসেছিলেন তদন্তকারীরা। পুলিশের তরফে নোটিসে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আবার তলব করতে আসবেন আসানসোল- দুর্গাপুর পুলিশ আধিকারিকরা। কিন্তু পুলিশের তরফে আগাম সময় জানিয়ে দেওয়া হলেও, পাওয়া যায়নি চৈতালিকে। তাঁর স্বামী জিতেন্দ্র তেওয়ারির দাবি, অভিযুক্ত চৈতালি চিকিৎসার জন্য বাইরে আছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

তৃণমূল ১৪৭, বিজেপি ১৩৭, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ