মেয়ের যমজ সন্তানকে ৩০০ কেজি সোনা দিয়ে বরণ মুকেশ-নীতা আম্বানির

সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই অনুষ্ঠানেই নাতি-নাতনিকে ৩০০ কেজি সোনা দান করবে আম্বানি পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রির কেউ না হলেও সংবাদ মাধ্যমে সবসময়েই চর্চিত হচ্ছেন, ব্যবসায়ী তথা ধনকুবের তথা রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক তথা বিশ্বের সেরা ১০ জন ধনীর মধ্যে একজন মুকেশ আম্বানি। শনিবার সকাল থেকেই নেটপাড়া দখলে রয়েছে আম্বানির ছোট মেয়ে ইশা আম্বানি। কারণ, তিনি তাঁর সদ্যোজাত যমজ সন্তান নিয়ে ভারতে এসেছেন। তাই মুকেশ আম্বানি পরিবারের জন্য একটি বিশেষ দিন। ইতিমধ্যেই আম্বানি পরিবার ইশা এবং তাঁর আদরের সন্তানদের স্বাগত জানাতে প্রস্তুত।

জানা গিয়েছিল, বাবা মুকেশ আম্বানি নিজেই তাঁর কন্যা ইশাকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসবেন, সেটাই হল। জমকালো আয়োজন করে ইশাকে বরণ করলেন মা নীতা আম্বানি এবং বাবা মুকেশ আম্বানি। গত মাসেই, ইশা আম্বানি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সিডার সেনাইতে তাঁর যমজ সন্তান, কৃষ্ণ এবং আদিয়ার জন্ম দিয়েছেন। আর বাচ্চাদের আগমনের পর প্রথম ভারতে এলেন ইশা এবং তাঁর স্বামী আনন্দ পরিমল। আম্বানি পরিবার তাঁদের নাতি-নাতনিকে স্বাগত জানানোর জন্যে বাড়িতেই জমকালো পুজোর আয়োজন করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যার জন্যে ভারতের বিভিন্ন মন্দির থেকে বেশকিছু পণ্ডিতকে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই অনুষ্ঠানেই নাতি-নাতনিকে ৩০০ কেজি সোনা দান করবে আম্বানি পরিবার। এদিন পুজোর খাবারের মেন্যুতে ছিল দেশি-বিদেশি আইটেম। যা রান্না করার জন্য সারা বিশ্ব থেকে বিভিন্ন ক্যাটারারদের ডাকা হয়েছিল। আম্বানি পরিবার ভারতের বড় বড় মন্দির যেমন তিরুপতি বালাজি, তিরুমালা, শ্রীনাথজি, নাথদ্বারা এবং শ্রী দ্বারকাধীশ এবং অন্যান্য স্থান থেকে বিশেষ প্রসাদ এনেছেন। কাতার থেকে একটি ফ্লাইটে মুম্বই উড়ে এসেছেন ইশা ও তাঁর সন্তানরা।

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

যা কাতারের নেতা নিজেই পাঠিয়েছিলেন, কারণ তিনি মুকেশ আম্বানির ভাল বন্ধুও। ইশার সন্তানদের ভারতে আনার জন্যে মুম্বই থেকে সেরা চিকিৎসকদের একটি দল লস অ্যাঞ্জেলেসে উড়ে গিয়েছিলেন। তাঁদের তত্ত্বাবধানেই ইশা তাঁর সন্তানদের নিয়ে ভারতে এসেছেন। আমেরিকার অন্যতম সেরা শিশু বিশেষজ্ঞ ডাঃ গিবসনও ডাক্তারদের দলের সঙ্গে ছিলেন। তাঁদের কাজ ছিল যমজদের উড়ান নিরাপদ কিনা তা নিশ্চিত করা। এছাড়াও, শিশুদের যত্ন নিতে, ৮ টি প্রশিক্ষণপ্রাপ্ত আয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুম্বই এসেছেন। তাঁরা সবাই ইশা ও সন্তানদের সঙ্গে ভারতে থাকবেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর