সুদীপ ও তাপস, জোড়াফুলের দুই নেতাকে মেলাল বড়দিনের কেক

দীর্ঘ কয়েক মাস ধরে তাঁদের মধ্যে ঝগড়ার সাক্ষী বঙ্গবাসী। অবশেষে দুই নেতাকে মিলিয়ে দিল বড়দিনের কেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং তাপস রায় (Tapas Roy)। দীর্ঘ কয়েক মাস ধরে তাঁদের মধ্যে ঝগড়ার সাক্ষী বঙ্গবাসী। অবশেষে দুই নেতাকে মিলিয়ে দিল বড়দিনের কেক।

শনিবার কলকাতায় (Kolkata) বড়দিনের (Christmas Day) এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বরানগরের বিধায়ক তাপস রায়। সেখানেই দেখা গেল কেক কেটে তাপসকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন তৃণমূলের লোকসভার নেতা। যে দৃশ্য দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, অনেক ঝগড়ার পর বড়দিনের কেক মিলিয়ে দিল সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়কে।

উল্লেখ্য চলতি বছরের অক্টোবর মাসে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে বাক যুদ্ধ ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ করে প্রকাশ্যে সুর চড়িয়েছিলেন তাপস রায়। সেই অভিযোগের প্রেক্ষিতে সুদীপ পাল্টা বলেছিলেন, ‘হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার।’ এরপর তাপসের তরফে পাল্টা আক্রমণ শানানো হয় সুদীপকে। তাঁকে কটাক্ষ করে দলের বিধায়ক তাপস রায় বলেছিলেন, ‘আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, সাদা হাতি নই!’ সেই সঙ্গে তিনি বলেন, ‘আমি দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা লোক নই’। তাপস রায় দাবি করেছিলেন, ‘আমিও ৫ বারের বিধায়ক, আমার কোনও কালো দাগ নেই’। তাপস রায় সরাসরি সুদীপকে আক্রমণ করে বলেন ‘আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ, ওম বিড়লাদের ভজনা করি না’। সেসব এখন অতীত। অবশেষে জোড়াফুল শিবিরের দুই নেতাকে মিলিয়ে দিল বড়দিন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের