বাগুইআটিতে মদ্যপ অবস্থায় পুলিশের সাথে অশোভন আচরণের দায়ে ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি: বড়দিনের আগের রাতে ভিআইপি রোডের ওপর পুলিশকে গালমন্দ ও ধাক্কাধাক্কি করার অভিযোগে গ্রেফতার তিন মদ্যপ যুবকক। গ্রেফতার করলো বাগুইআটি থানার (Baguiati P.S.) পুলিশ। আজ ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়। ২৪ শে ডিসেম্বরের রাতে ভিআইপি রোডের বাগুইআটি মোড়ে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং-র ব্যবস্থা করা হয়।

এয়ারপোর্ট (Airport) এর দিক থেকে আসা তিন মদ্যপ বাইক আরোহীকে আটকায় বাগুইআটি ট্রাফিক পুলিশ। অভিযোগ এরপরই ওই মদ্যপ তিন যুবক পুলিশের সাথে দুর্ব্যবহার করে ও কর্তব্যরত পুলিশদের অশাব্য ভাষায় গালিগালাজ করে। পুলিশের সাথে ধাক্কাধাক্কি করার অভিযোগও রয়েছে অভিযুক্ত এই তিন মদ্যপ যুবকদের বিরুদ্ধে । কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অশোভ আচরণ ও তাদের ডিউটিরত অবস্থায় শারীরিকভাবে নিগ্রহ করার অপরাধে এরপরই তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ।

আজ ধৃতদের বারাসাত আদালতে(Barasat Court) তোলা হয়। ধৃতদের নাম সুজয় ঘোষ, সত্যজিৎ রায় ও সুকেশ রানা। বিধান নগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে বড়দিনের রাতে এবং বর্ষবরণের রাতে ভিআইপি রোডের(VIP Road) সর্বত্র পুলিশের নাকা চেকিং এবং নজরদারি জোরদার থাকবে। উৎসবের দিনগুলিতে দুর্ঘটনা রুখতে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা রোধে সতর্ক বিধাননগর কমিশনারেট।তবে শুধু বিধাননগর কমিশনারেট এলাকা নয়, বড়দিনের রাতে সতর্ক গোটা রাজ্যের পুলিশ। কলকাতা পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর পাশাপাশি যে কোন ধরনের অশোভন আচরণ রুখতে শহর জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। মোটরসাইকেলে পেট্রলিং এর পাশাপাশি থাকছে, রেডিও ফ্লাইং স্কোয়ার্ড, কুইক রেসপন্স টিম ও কলকাতা পুলিশের মহিলা উইনার্স টিমের নজরদারি।

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক