বিপুল খরচ বাড়ল ডুয়ার্সের জঙ্গল সাফারিতে! ঘুরতে যাওয়ার আগে জেনে নিন

ডুয়ার্সের বিভিন্ন অভয়ারণ্য়ে জঙ্গল সাফারিতে খরচ কোথাও একশো বা কোথাও তার বেশি বেড়েছে। ১ নভেম্বর থেকেই জিপসির নতুন ভাড়ার তালিকা ডুয়ার্সের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর ছুটি শেষ, এখন শুধু কালীপুজো ও ভাইফোঁটা। আর এদিকে শীত আসন্ন। ইতিমধ্যেই শীতের আমেজ রাজ্যজুড়ে। আর শীতের রোদ গায়ে মেখে অনেকেই কাছেপিঠে বা দূরে কোথাও ঘুরতে বেরিয়ে পড়েন। শীতের ভ্রমণ মানেই আবার ডুয়ার্স। গোরুমারা, চাপরামারি, জলদাপাড়া, খয়েরমারি অভয়ারণ্য আর তিস্তা, তোর্সা, জলঢাকা নদী ও জয়ন্তী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য চুটিয়ে উপভোগ করতে হাজার হাজার পর্যটক চলে আসেন ডুয়ার্সে। কিন্তু এবার যারা শীতে ডুয়ার্সে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাঁদের জন্য খারাপ খবর, ডুয়ার্সের অধিকাংশ জঙ্গল সাফারির খরচ বাড়ল। মূলত পেট্রোল-ডিজেল মূল্য বৃদ্ধির জেরে জিপসি ভাড়ার পিছনে এই বাড়তি গাঁটের কড়ি গুনতে হবে।

ডুয়ার্সের বিভিন্ন অভয়ারণ্য়ে জঙ্গল সাফারিতে খরচ কোথাও একশো বা কোথাও তার বেশি বেড়েছে। ১ নভেম্বর থেকেই জিপসির নতুন ভাড়ার তালিকা ডুয়ার্সের মূর্তি, লাটাগুড়ি এবং চালসা টিকিট কাউন্টারে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক নতুন ভাড়ার তালিকা। মূর্তি টিকিট কাউন্টারে জানানো হয়েছে মূর্তি টিকিট কাউন্টার-চন্দ্রচুড় নজরমিনার পর্যন্ত নতুন ভাড়া হচ্ছে ১০৯০ টাকা। আগে এই ভাড়া ছিল ৯৯০ টাকা। চাপড়ামারি নজরমিনারে প্রথম তিনটে শিফটের ভাড়া বেড়ে হয়েছে-১২৭০টাকা। আগে এই ভাড়া ছিল ১১১০ টাকা। আবার চাপড়ামারি নজরমিনার পর্যন্ত চতুর্থ শিফটের ভাড়া বেড়ে হয়েছে ১৪৯০ টাকা। আগে এটি ছিল ১২৯০ টাকা। অপরদিকে লাটাগুড়ি টিকিট কাউন্টার থেকে যাত্রাপ্রসাদ নজরমিনার পর্যন্ত নতুন হয়েছে ১২৫০টাকা। এটি আগে ছিল ১১৫০ টাকা। লাটাগুড়ি টিকিট কাউন্টার-যাত্রা প্রসাদ নজরমিনার হয়ে মেদলা নজরমিনার পর্যন্ত নতুন ভাড়া হল ১৩৩০টাকা। যা আগে ছিল ১২৩০ টাকা।

অপরদিকে চাপড়ামারিতে প্রথম তিনটি শিফটের ভাড়া ১৪৮০ টাকা এবং চাপড়ামারি চতুর্থ শিফটের ভাড়া হল ১৭০০টাকা। যা আগে ছিল যথাক্রমে ১৩২০ টাকা এবং ১৫০০ টাকা। চন্দ্রচুড়ের ভাড়া বেড়ে হয়েছে ১৩৭০ টাকা। লাটাগুড়ি-চুকচুকি ভাড়া বেড়ে হয়েছে ৯৬০টাকা। জিপসি মালিক সংগঠনের সম্পাদক মজিদুল ইসলাম জানিয়েছেন, পেট্রল-ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে গাড়ি চালানো খুবই কষ্টকর হয়ে উঠেছে।বনদফতরের সঙ্গে বৈঠকের পর সামান্য ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে নতুন ভাড়া চালু হয়েছে জিপসি সাফারির ক্ষেত্রে। আমরা নিরুপায়।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫