মিশন নির্মল বাংলার নামে তোলাবাজি বিজেপি নেতার

অভিযোগের তির বিজেপি মধ্য মণ্ডলের সভাপতি’র বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি প্রকল্পের নামে তোলাবাজি করছিলেন বিজেপি নেতা। আর তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সরকারি প্রকল্পে দুর্নীতি নিয়ে যখন সরব হচ্ছে বিজেপি তখন বারবার দেখা যাচ্ছে দুর্নীতি করছেন একাধিক বিজেপি নেতাই! সোমবারে সেই ছবি ধরা পড়ল আরও একবার। এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে জেলা বিজেপি নেতৃত্ব। 

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ঘটনা। আর অভিযোগের তির বিজেপি মধ্য মণ্ডলের সভাপতি’র বিরুদ্ধে। তাঁর নাম, গোপাল রাও। অভিযোগ, কাগজ দেখিয়ে ফর্ম বিলি করে স্লিপ দিয়ে মিশন নির্মল বাংলার (MISSION NIRMAL BANGLA) নামে  আদায় করা হচ্ছে টাকা। এমনকী বোর্ড লাগিয়ে টাকা তোলার অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘর প্রতি ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। তার বদলে দেওয়া হচ্ছে একটি করে স্লিপ। বলা হচ্ছে, ওই টাকার বদলে যে স্লিপ দেওয়া হচ্ছে তা আধার কার্ডের মতোই মূল্যবান। স্থানীয় সূত্রে খবর, ঘরে ঘরে ২ জন করে গিয়ে এভাবেই তোলা আদায় করেছেন অভিযুক্তরা। বেশ কয়েকদিন এই কারবার চালানোর পরে অভিযুক্ত বিজেপি নেতাকে ঘেরাও করে আজ বিক্ষোভ দেখান গ্রামবাসী। যদিও অভিযুক্তের দাবি, তিনি নির্দেশিকা মেনেই কাজ করেছেন। 

এই বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি বলেন, মিশন নির্মল বাংলার নামে এভাবে টাকা তোলার কোনও নির্দেশিকা নেই। ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য বলেন, এভাবে টাকা তোলা বেআইনি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের