বাংলার ৪৫টি শিল্পতালুকে ১০০০ কোটির বিনিয়োগ

বিরোধীদের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বাংলার বুকে ক্রমশই বাড়ছে খুদ্রশিল্পের ক্ষেত্রে বিনিয়োগের হার। ২০২৩ সালেও তা বজায় থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষ হতে বাকি আর হাতে গোনা কয়েকতা মাত্র দিন। তারপরেই চলে আসবে ২০২৩ সাল। সেই বছরেই বাংলার(Bengal) বুকে শুধু যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে তাই নয়, ঠিক তার ১ বছরের মাথাতেই দেশজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভার নির্বাচন। এই অবস্থায় বাংলার তরুণ সমাজকে সুখবর শোনাল রাজ্যের ক্ষুদ্রশিল্প নিগম। তাঁদের দাবি, ব্যক্তি মালিকানার জমিতে শিল্পতালুক গড়তে চেয়ে ইতিমধ্যে ৪৫টি আবেদন এসেছে ক্ষুদ্রশিল্প নিগমের কাছে। এর মধ্যে ১৪টি চূড়ান্ত ছাড়পত্র পেয়ে গিয়েছে। ১৭টি আবেদনের ক্ষেত্রে মিলেছে প্রাথমিক ছাড়পত্র। সেই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন, বাংলার ৪৫টি শিল্পতালুকে(Industrial Park) আগামী বছরে খুব কম করেও অন্তত ১০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে যা প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবে। স্বাভাবিক ভাবেই এই তথ্য রাজ্যের শাসক দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা তাঁদেরকেও তো তরুণ প্রজন্মের সামনে উজ্জ্বল ভবিষ্যতের ছবি তুলে ধরে তাঁদের ভোট চাইতে হবে। তা সে পঞ্চায়েত হোক কী লোকসভার নির্বাচন।

আরও পড়ুন পাল্টি খেলেন নবীন পট্টনায়ক, নজরে বাংলার দিদিও

রাজ্যের ক্ষুদ্রশিল্প নিগম সূত্রে জানা গিয়েছে, বাংলায় শিল্পে বিনিয়োগ বৃদ্ধি করতে রাজ্য সরকার(West Bengal State Government) বছর দেড়েক আগে সিদ্ধান্ত নেয়, ব্যক্তিগত মালিকানায় মাত্র ৫ একর জামি থাকলে সেখানেই শিল্পতালুক গড়া যাবে। শুধু তাই নয়, কেউ এই ধরনের শিল্পতালুক গড়তে চাইলে তাঁকে স্টেট এইডেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা এসএআইপি’র ইনসেনটিভ স্কিমের মাধ্যমে বিশেষ অনুদান সহ বিদ্যুৎ ও অন্যান্য ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। সেই সিদ্ধান্ত ও পদক্ষেপের দরুণ এবার সাফল্য মিলতে শুরু করেছে বলে দাবি রাজ্যের ক্ষুদ্রশিল্প নিগমের আধিকারিকদের। তাঁদের দাবি, ব্যক্তি মালিকানার জমিতে শিল্পতালুক গড়তে চেয়ে ইতিমধ্যে ৪৫টি আবেদন এসেছে ক্ষুদ্রশিল্প নিগমের কাছে। এর মধ্যে ১৪টি চূড়ান্ত ছাড়পত্র পেয়ে গিয়েছে। ১৭টি আবেদনের ক্ষেত্রে মিলেছে প্রাথমিক ছাড়পত্র। এখনও পর্যন্ত ইনসেনটিভ স্কিমে অনুদান পেয়েছে তিনটি শিল্পতালুক। সেই সঙ্গে রাজ্যের ৪৫টি শিল্পতালুকে অন্তত ১০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে আগামী বছরে যা খুব কম করেও প্রায় ১২ হাজার মানুষের কাজের সুযোগ করে দেবে। পাশপাশি রাজ্য সরকারের জমিতেও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আরও ১০০টি শিল্পতালুক গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি সরাসরি তদারকি করছে ক্ষুদ্রশিল্প দফতর।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের