ভার্চুয়ায়লি যে ৫ প্রকল্পের উদ্বোধনে মোদি, তার ৪টি রেলমন্ত্রী মমতার

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাতৃহারা প্রধানমন্ত্রীকে সমবেদনা জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের প্রয়াণের জেরে হাওড়ায় বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের উদ্বোধনে সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার ভার্চুয়ালি (Virtual) এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। সেই ট্রেন উদ্বোধনের আগে অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাতৃহারা প্রধানমন্ত্রীকে সমবেদনা জানান। তাঁকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় মঞ্চে না উঠে বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। বক্তব্যের প্রথমদিকে নরেন্দ্র মোদিকে সমবেদনা জানান। আর এরপর উদ্বোধন হতে চলা রেলের ৫ প্রকল্পের মধ্যে ৪ টির পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল তাঁর রেলমন্ত্রিত্বের সময়কালে। শুক্রবার নরেন্দ্র মোদির ভার্চুয়াল উপস্থিতিতে এই কথা মনে করিয়ে দেন ভারতের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আজ আপনার কাছে ব্যক্তিগত ভাবে অত্যন্ত দুঃখ এবং অপূরণীয় ক্ষতির দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে কাজ এবং প্রচেষ্টার মাধ্যমে মায়ের প্রতি ভালবাসা প্রকাশের শক্তি দেন।’ প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, তারাতলা-জোকা মেট্রো প্রকল্পের শিলান্যাস করছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ইউপিএ আমলে। পাশাপাশি তিনি বলেন, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় তৃতীয় লাইন পাতার কাজের পরিকল্পনা তিনি অটলবিহারী বাজপেয়ীর সরকারের রেলমন্ত্রী থাকাকালীন চূড়ান্ত হয়েছিল। উত্তরবঙ্গের ফালাকাটা-গুমানিহাট দ্বিতীয় রেললাইন পাতার কাজও তাঁর রেলমন্ত্রী থাকাকালীন সময়ের পরিকল্পনা বলে জানান তিনি।

প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যপাল, দেশের রেলমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রীর প্রতি অসৌজন্যের প্রদর্শন করে গেরুয়া বাহিনী। এরপর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চেই ওঠেননি। মঞ্চের বাইরে চেয়ারে বসেন তিনি।

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ