চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৪ সালে বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ রাহুলই, দাবি কমল নাথের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৪ এবং ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন রাহুল গান্ধি। এমনকী দুবারেই লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার মতো প্রয়োজনীয় আসনেও জিততে পারেনি কংগ্রেস। উল্টে বিভিন্ন আঞ্চলিক দল শতাব্দী প্রাচীন দলের সঙ্গে দুরত্ব বাড়াচ্ছে। কিন্তু তা সত্বেও আগামী লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাজীব তনয়কেই যে মুখ করে লড়তে চায় দেশের প্রাক্তন শাসকদল, শুক্রবার তা স্পষ্ট করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। তাঁর দাবি, ‘আগামী লোকসভা ভোটে বিরোধী জোটের তরফে প্রধানমন্ত্রী মুখ হবেন রাহুল গান্ধি।’ গান্ধি পরিবারের ঘনিষ্ঠ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে এখনও প্রতিক্রিয়া দেয়নি বিরোধী শিবিরে থাকা দলগুলি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার ভূয়সী প্রশংসা করেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তাঁর কথায়, ‘বিশ্বের আর কোথাও এত দীর্ঘ পদযাত্রা হয়নি। গান্ধি পরিবার ছাড়া অন্য কোনও পরিবার দেশের জন্য আত্মবলিদান দেয়নি। ক্ষমতার জন্য নন, দেশের আমজনতার স্বার্থের কথা ভেবে রাজনীতি করেন রাহুল। যিনি অন্যকে ক্ষমতার কুর্সিতে বসান। ২০২৪ সালের লোকসভা ভোটে রাহুল শুধু কংগ্রেসকেই নেতৃত্ব দেবেন না, গোটা বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী মুখ হিসেবেও আবির্ভূত হবেন।’

গুলাম নবি আজাদ, কপিল সিব্বল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো যাঁরা কংগ্রেস ছেড়ে চলে গিয়েছেন তাঁদের দলে ফেরানো হবে কিনা জানতে চাওয়া হলে কমল নাথ চাঁচাছোলা ভাষায় বলেন, ‘যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, দলকে ধোকা দিয়েছে তাঁদের কংগ্রেসে কোনও জায়গা নেই।’

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ