আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অন্ধ্রপ্রদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ জনসভা, রোড শো

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী (অন্ধ্রপ্রদেশ): একের পর এক পথসভায় দুর্ঘটনার জেরে অন্ধ্রপ্রদেশ সরকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল সব ধরনের জনসভা, পথসভা।  হবে না রোড শো। রাজ্য সরকারের তরফ থেকে সোমবার রাতে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পথসভা বা জনসভা যে এলাকায় হবে, সেই এলাকার থানার কাছে নিতে হবে অনুমতি। লিখিতভাবে জানাতে হবে পথসভা বা জনসভার মূল উদ্দেশ্য কী। সেই লিখিত আর্জি খতিয়ে দেখবে নিকটবর্তী থানা। তারা সেই আর্জি খতিয়ে দেখার পর তারা মনে করলে জনসভা, পথসভা বা রোড শোয়ের অনুমতি দিতে পারে আবার নাও দিতে পারে। সিদ্ধান্ত নেওয়া বা না নেওয়া পুরোপুরি নির্ভর করছে সংশ্লিষ্ট থানার ওপর। 

অন্ধ্রপ্রদেশের প্রিন্সিপ্যাল সেক্রেটারি (স্বরাষ্ট্র) হরিশ কুমার গুপ্তা জানিয়েছেন, আগামীদিনে যে কোনও ধরনের সভা, সেটা রাজনৈতিক হতে পারে অরাজনৈতিক হতে পারে, তার জন্য লিখিতভাবে পুলিশের কাছে আবেদন জানাতে হবে। পুলিশ সেই আবেদন খতিয়ে দেখে সভার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 

প্রিন্সিপ্যাল সেক্রেটারি জানিয়েছেন, গত ২৮ ডিসেম্বর কান্দুকুরুর ঘটনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তার ধারে জনসভা বা পথসভাকে কেন্দ্র করে দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় তৈরি হয় যানজট। সেই যানজট সামাল দিতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে। সেই ঘটনার পরে রাজ্য সরকারকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হল। সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কার্যকর হবে।  

আরও পড়ুন গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর জনসভায় পদপিষ্ট হয়ে হত তিন

Published by:

Share Link:

More Releted News:

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

টিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ