অজানা কারণেই হু হু করে মৃত্যু হচ্ছে শুকরের! আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে

। অজানা রোগে একের পর এক শুকরের মৃত্যুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: অজানা রোগে একের পর এক শুকরের মৃত্যু। খবর জানে না প্রানী সম্পদ দফতর। সংবাদমাধ্যমের কাছ থেকে খবর পেয়ে নড়েচড়ে বসল প্রানী সম্পদ দফতর। সোয়াইন ফ্লু? নাকি অন্য কিছু। অজানা রোগে একের পর এক শুকরের মৃত্যুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে। অপরদিকে শুকরের মৃত্যু বা অসুস্থ হওয়ার খবর জানেই না প্রানী সম্পদ দফতর।

একেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। তার উপর শতাধিক শুকরের মৃত্যুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে। জলপাইগুড়ি পৌর এলাকার জয়ন্তী পাড়া, অশোক নগর, বউবাজার, ঘোষ পাড়া, ডাঙা পাড়া সহ আরও কয়েকটি অন্যান্য জায়গায় একাধিক শুকরের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত দু-সপ্তাহে জলপাইগুড়ি পৌর এলাকায় শতাধিক শুকরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ খোদ পৌর প্রশাসক বোর্ডের সদস্যর।

এর মধ্যে কেবলমাত্র ১৪ নং ওয়ার্ডে গত দু সপ্তাহে ৭০ টির বেশি শুকরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শুকর গুলিকে কবর দিতে হিমসিম খাচ্ছে পৌরসভার কর্মীরা। ঘটনায় ডলি ঘোষ, রতন রায় নামে এলাকাবাসীরা জানান গত কয়েকদিন ধরে প্রচুর শুকর মারা যাচ্ছে। একেই করোনা মহামারী চলছে। তার উপর একের পর এক শুকরের মৃত্যুতে আমরা খুব আতঙ্কিত। সোয়াইন ফ্লু না অন্যকিছু বিষয়টি সংশ্লিষ্ট দফতর তদন্ত করে দেখে ব্যবস্থা নিক।

জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার জানান গত দু-সপ্তাহে শতাধিক শুকরের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ নং ওয়ার্ডে অন্তত ৭০ টি শুকরের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার সাফাই কর্মীদের দিয়ে মৃত শুকরের দেহ মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করার কাজ করতে গিয়ে হিমসিম খাচ্ছেন। তিনি পুরো বিষয়টি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পালকে জানিয়েছেন। ঘটনায় জলপাইগুড়ি প্রানী সম্পদ আধিকারিক ডাক্তার সৌমেন চ্যাটার্জী বলেন শুকরের মৃত্যু সংক্রান্ত কোনও খবর তার কাছে নেই। খবর আসলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি। পৌর এলাকায় শুকর পালন নিষিদ্ধ। তারপরও কীভাবে পৌর কর্তৃপক্ষের নজর এড়িয়ে এত বিপুল পরিমান শুকর পালন চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায়।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট