বালুরঘাট শহর এলাকায় উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি

হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। সবরকমের বাজি পোড়ানো কালীপুজো থেকে শুরু করে ইংরেজি নববর্ষ পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বাজি পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করা হয়। সবরকমের বাজি পোড়ানো কালীপুজো থেকে শুরু করে ইংরেজি নববর্ষ পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু আতসবাজি উন্নয়ন সমিতির তরফে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি পোড়ানোতে ছাড় দেওয়া হয়। আর এর আড়ালে কিছু অসাধু ব্যবসায়ী শব্দবাজি ও নিষিদ্ধ বাজি বিক্রি শুরু করেছে। প্রত্যেক জেলায় কমবেশি অভিযান চালিয়ে উদ্ধার হচ্ছে সেই সব বাজি।

আদালতের নির্দেশমত পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে সর্বত্র। প্রত্যেক জেলাতেই চলছে নজরদারি। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পুলিশ নিষিদ্ধ বাজির বিরুদ্ধে তৎপরতা গ্রহণ করেছে। বুধবার দুপুরে বালুরঘাট থানার পুলিশের উদ্যোগে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ বাজির বিরুদ্ধে উদ্ধার অভিযান চালানো হয়। বাজি ব্যবসায়ীদের নিষিদ্ধ ও শব্দ বাজি বিক্রি না করতেই নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। চলে মাইকিং।

এছাড়াও এদিন মাস্কবিহীন মানুষদেরকে মাস্ক পড়িয়ে সতর্ক করে বালুরঘাট থানার পুলিশ। এদিন বেশ কয়েক বস্তা নিষিদ্ধ বাজি উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। নিষিদ্ধ বাজির বিরুদ্ধে বালুরঘাট থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। এছাড়াও মাস্ক বিহীন মানুষকে রাস্তায় দেখলেই সচেতন করছে বালুরঘাট থানার পুলিশ। সকলকে মাস্ক দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের