উপনির্বাচনে রামধাক্কার ফল, লিটারে ৫ টাকা সস্তা পেট্রল! ১০ টাকা কম ডিজেল

গত মঙ্গলবারই উপনির্বাচন গুলিতে রাম ধাক্কা খাওয়ার পর চেতনা ফিরেছে কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবারই উপনির্বাচন গুলিতে রাম ধাক্কা খাওয়ার পর চেতনা ফিরেছে কেন্দ্রের। দীপাবলির আগে একধাক্কায় পেট্রল-ডিজেলের উপর অনেকটাই শুল্ক কমাল কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, পেট্রলে ৫ টাকা ও ডিজেলে ১০ টাকা শুল্ক কমাচ্ছে কেন্দ্রীয় সরকার। এর ফলে আগামিকাল থেকে দেশে একধাক্কায় অনেকটাই কমবে জ্বালানির দাম। যদিও বিরোধী দলের নেতারা বলছেন, আগেই একধাক্কায় অনেকটাই দাম বাড়িয়েছিল কেন্দ্র। সেই বর্ধিত দামটাই কমিয়েছে, আলাদা করে কিছু পদক্ষেপ নেয় নি কেন্দ্র।

দেশজুড়ে পেট্রল-ডিজেলের দাম ক্রমাগত বাড়ছিল। কিন্তু এতদিন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের উপনির্বাচনে বিজেপির হারের ছবি ফুটে উঠতেই টনক নড়েছে মোদি-শাহের। দীপাবলির আগেই তাই সস্তা করা হল পেট্রল-ডিজেল। যদিও রান্নার গ্যাসের দাম কমানোর ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র। তবুও কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। রাজনৈতিক মহলের ধারণা, দীপাবলির গিফট বলে আমজনতার মন জেতার নতুন টেকনিক কেন্দ্রের। পেট্রলের লিটারপ্রতি ৫ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত গোটা দেশেই কার্যকর হবে বলে জানা গিয়েছে।

নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফায় একাধিক বার পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক বাড়ানো হয়েছে। ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটেছে। বিশ্ব বাজারে অপরিশোধিত তেল এখনও ঘোরাফেরা করছে ব্যারেল পিছু ৮৫ ডলারের কাছে। কিন্তু ভারতে সেঞ্চুরি পার করে পেট্রল-ডিজেল।

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে