মাংস বিক্রির লাইসেন্স পেতে গুণতে হবে কম করে ১৫ হাজার টাকা

সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাংস (Meat) বিক্রির লাইসেন্স পেতে এবার গুণতেই হবে ১৫ হাজার টাকা। সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) প্রাণিসম্পদ অধিদফতরে মহাপরিচালকের তরফে এক নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাংস বিক্রি, কসাইখানা ও মাংস প্রক্রিয়াকরণের জন্য কারখানা স্থাপন ও পরিচালনার জন্য এবার থেকে অনুমতিপত্র বা লাইসেন্স নিতে হবে। আর সেই লাইসেন্স নিতে সর্বনিম্ন খরচ করতে হবে ১৫ হাজার টাকা। আর সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার টাকা।

বাংলাদেশের প্রাণিসম্পদ অধিদফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে, মাংস বা মাংসজাত পণ্য উৎপাদনের পরিমাণ সপ্তাহে এক টনের কম হলে আবেদন ফি এক হাজার টাকা, আর লাইসেন্সের জন্য ফি ১৫ হাজার টাকা ও নবীকরণের জন্য দিতে হবে দেড় হাজার টাকা। তবে সপ্তাহে উৎপাদন এক টনের বেশি, কিন্তু আট টনের কম হলে আবেদন ফি দুই হাজার, লাইসেন্সের জন্য দিতে হবে ৫ হাজার ও নবীকরণের জন্য ফি সাড়ে সাত হাজার টাকা। অন্যদিকে আট টন বা তার বেশি মাংস ও মাংসজাত পণ্যের উৎপাদন হলে আবেদন ফি লাগবে তিন হাজার টাকা, অনুমতিপত্র বা লাইসেন্সের জন্য ফি লাগবে ৭০ হাজার টাকা। এক্ষেত্রে নবীকরণ ফি দিতে হবে ১৫ হাজার টাকা। অবিলম্বে এই নির্দেশ দেশব্যাপী কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত গ্রামের দিকে বাজারগুলোতে মাংস বিক্রেতারা সরকারের কোনো প্রতিষ্ঠান থেকে সাধারণত নিবন্ধন করেন না। তবে সিটি করপোরেশন এলাকায় যাঁরা মাংস বিক্রি করেন, তাঁরা করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে থাকেন। প্রাণিসম্পদ দফতরের তরফে জানানো হয়েছে অধিদফতর থেকে অনুমতিপত্র নিলেও এই ট্রেড লাইসেন্স নিতে হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের