বাংলাদেশে বিষমদে প্রাণ গেল আওয়ামী লীগ নেতা সহ চার জনের

বিষ মদে চারজনের মৃত্যুর খবর ধামাচাপা দিতে আসরে নেমেছে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মদ খাওয়ার উপরে দেশে অনেক বিধি-নিষেধ রয়েছে। অথচ সেই মদ খেয়ে বিষক্রিয়ায় প্রাণ হারালেন শাসকদল আওয়ামী লীগের নেতা সহ চার জন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন শাসকদলের আরও এক নেতা। ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিষ মদে চারজনের মৃত্যুর খবর ধামাচাপা দিতে আসরে নেমেছে প্রশাসন। এমনকী ময়নাতদন্তের ভারপ্রাপ্ত চিকি‍ৎসককেও মুখ না খোলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, গত শনিবার ভোরে এক ঘনিষ্ঠের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন কিশোরগঞ্জ কুলিয়াচর উপজেলার বাসিন্দা তথা স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, হবিবুর রহমান, জহির রায়হান জজ, বিএনপি নেতা গোবিন্দ বিশ্বাস ও রিকশাচালক শাজাহান মিয়া। সেখানে মদপান করেন। বাড়িতে ফেরার পরেই অসুস্থ বোধ করেন পাঁচজন। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে চিকি‍ৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। সোমবার সকালে আরও তিনজন মারা যান। হবিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রবিবার রাতেই ঢাকায় নিয়ে আসা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।  

যদিও বিষমদে চার জনের মৃত্যুর খবরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষমদে চার জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। তবে কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া বিষমদে মৃত্যুর কথা স্বীকার করেছেন।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?