রটন্তী কালীপুজো উপলক্ষে দক্ষিণেশ্বরে গঙ্গা আরতির বিশেষ উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:আজ শুক্রবার রটন্তী কালীপূজা। সকাল থেকেই চলছে দক্ষিণেশ্বর মন্দিরে তোড়জোড় । মহাসমারহে উদযাপন হচ্ছে এই উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরের(Dakhineswar Temple) ১৬৮ তম বর্ষে পদার্পণ করল রটন্তী কালীপুজো। শ্রী রামকৃষ্ণ দেবের পথ স্মরণ করে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এই রটন্তী কালীপুজো। হিন্দু ধর্মের সাধারণত তিন ধরনের কালীপূজার উল্লেখ রয়েছে। এক- দীপান্বিতা কালীপুজো, দুই -ফলহারিনী কালীপুজো, তিন- রটন্তী কালীপুজো। সকাল থেকে আজ সারাদিন মন্দির প্রাঙ্গনে চলছে পূজা অর্চনা । রাত্রি দশটা অব্দি খোলা থাকবে মন্দিরের সিংহ দুয়ার।

নানান আচার বিচারের মধ্য দিয়ে আজ এ পুজো সম্পন্ন হবে মা ভবতারিণী মন্দির প্রাঙ্গনে। শুধু পূজা নয় থাকছে সান্ধ্য কালীন সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গনে। দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সদস্য কুশল চৌধুরী(Kushal Chowdhury) এই বিশেষ পুজো সম্পর্কে জানান, রটন্তি কালীপুজো(Kalipuja) উপলক্ষে বিশেষ গঙ্গারতির ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ। সন্ধ্যায় সুরের ঝর্ণাধারা অনুষ্ঠানে সুর ও বাদ্যযন্ত্রের মাধ্যমে মন্দির প্রাঙ্গণে সুরের ঝংকার তুলে ধরবেন পন্ডিত রামকুমার মিশ্র শুভমিতা ও সুরেশ ওয়াডকর। রটন্তী কালীপুজো উপলক্ষে গোটা মন্দির প্রাঙ্গণকে রংবেরঙের আলোয় সাজানো হয়েছে।

একই সঙ্গে আলোর বর্ণমালায় মুড়ে দেওয়া হয়েছে একাধিক শিব মন্দির সহ কৃষ্ণ মন্দিরকে। গত দু’বছর ধরে করো না কালে সেভাবে কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি মন্দির কর্তৃপক্ষ ।এদিন রটন্তী কালীপূজা উপলক্ষে ভক্ত সমাগমের পাশাপাশি এই পুজোকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে তাই কোনও খামতি রাখেননি মন্দির কর্তৃপক্ষ। গোটা মন্দির চত্বর ঘিরে ক্লোজ সার্কিট ক্যামেরায়(CCTV) নজরদারি পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক