১০০ বছরে গায়ে হলুদ! রায়দিঘিতে এ কী কাণ্ড

বরের বেশে হাসি মুখে বৃদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রায়দিঘিতে গায়ে হলুদ হচ্ছে একশো বছরের বৃদ্ধের। বরের বেশে হাসি মুখে বৃদ্ধ। বাজছে শাঁখ, ঢোল, করতাল। আর উলুধ্বনিতে ভরেছে এলাকা। ‘পাত্র’ হারানন্দ পাইক।  ব্যাপারটা কী?

কয়ালের চকের ঘটনা। আর এই গায়ে হলুদ দেখতেই ভিড় জমিয়েছিলেন অন্তত শতাধিক গ্রামবাসী। জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন বৃদ্ধের ৫ ছেলে, ৩ মেয়ে, ৭ নাতি এবং তাঁদের স্ত্রী, পপৌত্ররা। একটি পরিবারই যেন একটি বড় পাড়া।

বয়সের ভারে পড়েছে শুধু দাঁত। তাই খেতে হয় নরম খাবার। আর হজমও করে ফেলেন স্বাভাবিক ভাবেই। বাধা বলতে শক্ত খাবারে। সকলের নাম পরিচয়, কাজ সহ সব কিছুই তাঁর প্রখর স্মৃতিতে ধরা পড়ে। হাঁটতে পারেন। খালি চোখে পড়েন বইও।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা, বারবার রাজনৈতিক পট পরিবর্তন সবই দেখেছেন তিনি। দীর্ঘায়ু হতে হলে তাঁর পরামর্শ চিন্তামুক্ত থাকার। ৯৯ বসন্ত পেরিয়েছেন তিনি। সামনেই ছুঁতে চলেছেন ১০০ বসন্ত। যদিও তিনি নিজে পা দিয়েছেন ১০০ বছরে।

তবে কি বিয়ে করছেন তিনি? গায়ে হলুদ অনুষ্ঠানের কারণ হিসেবে জানা গেল, জন্মদিন (BIRTHDAY)। অভিনব ভাবে এই জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছিল তাঁর পরিবারের সদস্যরা। বিয়ে নয় আর। তা হয়েছে একবারই। সেই ভালোবাসাই আজও আঁকড়ে রেখেছেন হারানন্দ।

জন্মদিন উপলক্ষ্যে তিনি সেজেছিলেন ধুতি-পাঞ্জাবীতে। কপালে তিলক। গলায় কণ্ঠীহার, ফুলের মালা। তাঁর আরতিও করা হল। হল পুষ্পবৃষ্টি। আর বাড়ি সাজানো হয়েছিল ‘হ্যাপি বার্থ ডে’ লেখা ও বেলুন দিয়ে।

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ