কড়া নিরাপত্তা উপত্যকায় শুরু রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’

নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরা টোপে রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু-কাশ্মীর: নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে উপত্যকায় রবিবার শুরু হল রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। এদিন সকাল সাতটায় জম্মু-কাশ্মীর হীরানগর থেকে যুবরাজ তাঁর প্রস্তাবিত কর্মসূচি শুরু করেন। ছিলেন জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস সভাপতি বিকার রসুল ওয়ানি, দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রমন বাল্লা-সহ জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির শীর্ষ নেতারা। প্রত্যেকের হাতে ছিল দলীয় পতাকা। পদযাত্রা শুরু হয় হীরানগর থেকে। পদযাত্রা শুরু হওয়ার আগে দলের তরফ থেকে রাহুল গান্ধিকে দেওয়া হয় সম্বর্ধনা। পদযাত্রায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আঁটো-সাঁটো। রাহুল গান্ধিকে ঘিরে রেখেছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। রয়েছে আধাসেনা। তাদের সঙ্গে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। পদযাত্রায় রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের দুটি গাড়ি। আকাশে চক্কর কাটতে দেখা গিয়েছে ড্রোন ক্যামেরা। রাজ্য পুলিশের সদর দফতরে রয়েছেন পদস্থকর্তারা। তাদের চোখ সিসিটিভির পর্দায়। জানা গিয়েছে, কোনও রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে কীভাবে রাহুল গান্ধিক দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয় হবে তার জন্য পুলিশের তরফ থেকে মহড়াও দেওয়া হয়। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিনের পদযাত্রা কর্মসূচির সূচনা পর্ব। দেখা গিয়েছে রাহুল গান্ধির সঙ্গে থাকা এক কর্মী-সমর্থকের হাতে রয়েছে বিশাল দলীয় পতাকা। রাহুলের সঙ্গে হাঁটতে হাঁটতে তিনি উড়িয়ে চলেছেন পতাকা। 

রবিবার রাহুল গান্ধি পরিক্রমা করবেন ২৫ কিলোমিটার। রাত্রিবাস চক নানকে। 

আরও পডু়ন কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় জুড়ছেন আন্না হাজারের সৈনিকরা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের