পর্যটক টানতে বাংলায় এবার পাখির চোখ ‘জল-পর্যটন’

রাজ্যের পর্যটন শিল্পে নয়া ব্রান্ড হয়ে উঠতে চলেছে ‘জল-পর্যটন’। ভিন রাজ্যের ও বিদেশী পর্যটকদের টেনে আনতেই এই পদক্ষেপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) পর্যটন শিল্পে(Tourism Industry) এবার আসতে চলেছে নতুন জোয়ার। সেই জোয়ার আনা হবে বাংলার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সেখানকার নদী, খাল, বিল বা ঝিলের বুকে। রাজ্যে পর্যটনের প্রসারের উদ্দেশ্যে রাজ্য পর্যটন দফতর(West Bengal Tourism Department) একাধিক নদী, খাল, বিল বা ঝিলকে বেছে নিয়েছে ‘জল-পর্যটন’(Water Tourism) শিল্পের জন্য। রাজ্য সরকার মনে করছে এই রাজ্যে নদী-পর্যটনের সম্ভাবনা প্রবল। রাজ্যে প্রায় ২০ লক্ষ একর জলময় এলাকা আছে। এর মধ্যে জেলাগুলিতে মোট ৩৮ হাজার একর জলাভূমি(Waterbody) এলাকা চিহ্নিত করা হয়েছে। এই জায়গাগুলিতে ‘জল-পর্যটন’ সংক্রান্ত পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে। পর্যটনের প্রসারে রাজ্যে ইতিমধ্যেই বেশ কিছু নীতি আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল চা-পর্যটন, হোম স্টে, ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার নীতি, ট্যুর গাইড সংক্রান্ত নীতি প্রভৃতি। এর সঙ্গে আগামী দিনে যুক্ত হতে চলেছে ইকো ট্যুরিজম ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম, রুরাল বা গ্রামীণ পর্যটন, পিপিপি মডেল ট্যুরিজম, রিভার, হেলথ অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম সংক্রান্ত নীতি। এই ক্ষেত্রগুলিতে বিনিয়োগ এলে সরকার শিল্প সংস্থাগুলিকেও আর্থিক সাহায্য করবে।

আরও পড়ুন নিজস্ব লোগো পাচ্ছে ডুয়ার্সের চা, ভাবনা ছোট বাগান নিয়েও

বাংলায় দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকেরাও আসেন প্রতি বছর। সরকারি পরিসংখ্যান বলছে বাংলায় প্রতি বছর ১২.৫ কোটি দেশীয় পর্যটক ও ৫ লক্ষ বিদেশী পর্যটক আসেন। সারা দেশের অনান্য রাজ্যগুলির তুলনায় দেখা যাচ্ছে বাংলায় দেশীয় পর্যটক আসার নিরিখে দেশে তার স্থান ষষ্ঠ এবং বিদেশী পর্যটক আসার নিরিখে দেহস তার অবস্থান পঞ্চম। কিন্তু এর পাশাপাশি এটাও দেখা যাচ্ছে, এখানে যত সংখ্যক পর্যটক আসছেন তার চেয়ে বেশি সংখ্যক মানুষ এখান থেকে অন্যান্য রাজ্য বা দেশে বেড়াতে যাচ্ছেন। বাংলার নিজস্ব পর্যটনগুলিতে তাঁদের ভিড় সেভাবে দেখা যাচ্ছে না ২-৩টি জায়গা ছাড়া। দার্জিলিং, সুন্দরবন, শান্তিনিকেতন এবং ডুয়ার্সের বুকেই তাঁদের দেখা মেলে। কিন্তু মালদা, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর, পুরুলিয়া, দিঘায় এখনও সেভাবে ভিন রাজ্যের বা ভিন দেশের পর্যটকদের ভিড় দেখা যায় না। এই ছবিতেই পরিবর্তন আনতে চাইছে রাজ্য পর্যটন দফতর। সেই সূত্রেই নজর পড়েছে ‘জল-পর্যটন’র ওপরে। সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে গজলডোবার ‘ভোরের আলো’ প্রকল্পকে, শিলিগুড়ির কাছে থাকা মহানন্দা ব্যারেজকে, দক্ষিণবঙ্গের মুকুটমণিপুরকে, মাইথনকে, ঝিলিমিলিকে এবং গঙ্গার দুই পাশের শহর তথা পর্যটনকেন্দ্রগুলিকে।

রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ