রেড রোড থেকে শপিং মল কড়া নজরদারি বলয় গড়ে তুলছে কলকাতা পুলিশ

Share:

সুব্রত রায়:আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে মহড়ার পাশাপাশি গোটা শহরকে নিরাপত্তার আঁটোসাঁটো বলয়ে মুড়ে ফেলেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ(Kolkata Police) মঙ্গলবার সাত সকালে শহর কলকাতার রেড রোডে(Red Road) আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া সম্পন্ন হল।কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ইস্টার্ন কমান্ডের জোয়ানদের পাশাপাশি যোগ দেওয়া স্কুলগুলির ছাত্র – ছাত্রিরাও এদিন এই মহড়ায় উপস্থিত হয়।

আজকের এই মহড়ার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার(JT. CP) (হেডকোয়ার্টার) শুভঙ্কর সিনহা সরকার জানান,এবার কলকাতা রেড রোডে ২৬ শে জানুয়ারির কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী। কলকাতা পুলিশের একাধিক পদে থাকা আই পি এস সহ এসিস্ট্যান্ট কমিশনার(AC) এবং ইন্সপেক্টর মিলিয়ে প্রায় ৯০ জন পুলিশ আধিকারিক পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে থাকবেন। এছাড়াও আলিপুর চিড়িয়াখানা থেকে শপিং মল এবং শহর কলকাতার দর্শনীয় দ্রষ্টব্য স্থানগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে বলেও এদিন জানান তিনি। ২৬ শে জানুয়ারি উপলক্ষে শহর কলকাতাকে সমস্ত রকম নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন শুভঙ্কর সিনহা সরকার।২৪ জানুয়ারি চূড়ান্ত মহড়ার জন্য রেড রোড সকাল সাড়ে ৬ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত বন্ধ থাকবে।

২৫ জানুয়ারি দুপুর থেকে ২৬ তারিখ প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড ছাড়াও লাগোয়া কিছু রাস্তা বন্ধ থাকবে। সেগুলি হল- হসপিটাল রোড, লাভার্স লেন, কুইনস ওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ, পলাশী গেট রোড, খিদিরপুর রোড (আংশিক), রানি রাসমণি অ্যাভিনিউ (দক্ষিণ ভাগ)। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ মহড়ার জন্য মঙ্গলবার ভোর থেকে আংশিক যান নিয়ন্ত্রণ জারি হয় রেড রোডে। ৯ টার পর রাস্তা খুলে দেওয়া হয়। রেড রোড বন্ধ থাকার সময় যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা পুলিশের সবকটি থানাকে(All P.S.) বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হোটেল, রেস্তোরা, গেস্টহাউস, অতিথিশালাগুলিতে তল্লাশি চালানো নির্দেশ দেয়া হয়েছে। মহড়া চলাকালীন ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি ক্লো- সার্কিট (CCTV)ক্যামেরায় কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ