রাবীন্দ্রিক আসলে স্বার্থ চরিতার্থ করার সিঁড়ি, বেলাগাম বিদ্যুৎ চক্রবর্তী

উপাচার্যের দাবি, অমর্ত্য সেন বেআইনি ভাবে বিশ্বভারতীর জমি দখল করে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম নয়। এর আগেও বারবার বেফাঁস মন্তব্য এবং কাজ করে বিতর্কে জড়িয়েছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (VISVA BHARATI UNIVERSITY) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বড় অংশের অভিযোগ, উপাচার্য রবীন্দ্র সংস্কৃতির বিরোধী। তিনি স্বেচ্ছাচারী। এর প্রতিবাদ করলেই তার শাস্তি ‘সাসপেন্ড’। এবার ‘রাবীন্দ্রিক’ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। বিঁধলেন নোবেল জয়ী অমর্ত্য সেনকেও। আর সেই বেফাঁস মন্তব্যকে কেন্দ্র করেই উঠছে সমালোচনার ঝড়।

তাঁর দাবি, অমর্ত্য সেন বেআইনি ভাবে বিশ্বভারতীর জমি দখল করে আছেন। এই অভিযোগ করে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি পাঠিয়েছে নোবেলজয়ীকে। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমর্ত্য সেন। তাঁর প্রতিক্রিয়া, মিথ্যে অভিযোগ। উপযুক্ত জবাব দেবেন আইনজীবী। রাজনৈতিক মহলের একাংশের মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলে দাবি করেছিলেন নোবেলজয়ী। তাই তাঁকে নতুন করে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে।

উপাসনাগৃহ নিয়ে বলতে গিয়ে উপাচার্যের দাবি, তিনি এলেই না কি পড়ুয়ারা আসেন, না হলে কেউ আসেন না। তাই হয়ত কখনও বন্ধ হয়ে যেতে পারে উপাসনাগৃহ। তিনি বলেন, ‘রাবীন্দ্রিক’ মানে শান্তিনিকেতনে জমি দখল, উপাচার্যকে গালাগালি করা, বিশ্বভারতীকে অপমান করা, অন্যায় করা। তাঁর বক্তব্য, রাবীন্দ্রিক মানেই স্বার্থ চরিতার্থ করার সিঁড়ি। তিনি বলতে চান, রাবীন্দ্রিক পরিচয়ে সকলেই ভুল করেন।

পড়ুয়াদের একাংশ বলছেন, ‘ওঁ বোঝাতে চান রাবীন্দ্রিক শব্দের মানে ওঁ একাই বোঝেন। আর বাকিরা রবীন্দ্রনাথ ঠকুরকে শ্রদ্ধা না করে স্বার্থ চরিতার্থ করেন’। সেই সঙ্গে কটাক্ষ করে বলা হয়, ‘উপাচার্য স্বেচ্ছাচারী’। পড়ুয়াদের প্রশ্ন, ‘রাবীন্দ্রিক মানে কি শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢিল ছোঁড়া’?

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের