বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

আগামী ২০ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের ঢাকে বাদ্যি বেজে গেল। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি হবে ভোট। ওই দিন দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোটগ্রহণের পরেই গণনা শুরু হবে।

আগামী ২০ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। টানা দুবার দেশের সাংবিধানিক প্রধান থাকার কারণে তিনি আর ভোটে লড়তে পারবেন না। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিন আগে নতুন রাষ্ট্রপতি বেছে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। বুধবার দেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ১২ ফেব্রুয়ারি বিকেল চারটে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

যেহেতু সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাই দেশের ২২ তম সাংবিধানিক প্রধান যে শাসকদল আওয়ামী লীগের কেউ হবেন তা নিয়ে কোনও সংশয় নেই। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তাছাড়া আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামও শোনা যাচ্ছে। যদিও রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের