‘ঠিক যেন বাবার মতো দেখতে’! প্রকাশ্যে নিক-প্রিয়াঙ্কা কন্যা মালতির ছবি

অনেকেই তাঁকে নিকের মতো দেখতে উল্লেখ করে বলেছেন, "অবশেষে সেই আভাস পেয়েছি, বাবার মতো দেখতে প্রথম সন্তান।"

Share:

নিজস্ব প্রতিনিধি, লস অ্যাঞ্জেলেস: অবশেষে প্রকাশ্যে এলো গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া এবং নীক জোনাসের একমাত্র কন্যা মালতি মেরি জোনাসের ছবি। আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে আনার পালা। চলতি মাসেই এক বছর পূর্ণ হয়েছে প্রিয়াঙ্কা কন্যার। অবশেষে সামনে এল মালতির মুখ। সম্প্রতি স্বামী নীক জোনাসের ব্যান্ড জোনাস ব্রাদার্সের একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন যেখানে প্রিয়াঙ্কা, যেখানে উপস্থিত ছিলেন সব হাইফাই হলিউড তারকারা। অনুষ্ঠানে মালতিকে কোলে নিয়ে সামনের সারিতে বসেছিলেন প্রিয়াঙ্কা।

মালতির পরনে ছিল একটি ক্রিম রঙা পোশাক এবং ম্যাচিং হেয়ারব্যান্ড। প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রামেই ইভেন্টের একটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। যাতে মালতির মুখ পরিষ্কারভাবে দেখা গিয়েছে। ভিডিওটিতে নীককে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা লিখেছেন, “আমার ভালবাসার জন্য গর্বিত! অভিনন্দন @ jonasbrothers।” ছবিতে দেখা যাচ্ছে, জোনাস ব্রাদার্সের তিনজন তাঁদের ওয়াক অফ ফেম সার্টিফিকেট নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন। এবং প্রিয়াঙ্কা, মালতি দর্শকের আসন থেকে তাঁদের দেখছেন।

ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কা মালতির সঙ্গে খেলছেন। এবং দূর থেকে নিককে দেখে চিৎকার করছেন। ওদিকে নিক স্ত্রী-সন্তানের উদ্দেশ্যে মঞ্চ থেকে বলেন, “আমার সুন্দরী স্ত্রীর কাছে, আমি শান্ত। আমি তোমাকে বিয়ে করে গর্বিত। আমরা এখন পিতা মাতা। এটি সর্বশ্রেষ্ঠ উপহার।” মালতিকে দেখে তিনি বললেন, “মালতি মারি, হাই, আমি ১৫ বছর পরে এখানে ফিরে আসতে পেরে খুব আনন্দিত।” এদিকে অভিনেত্রীর ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই, মালতির মুখ দেখতে পেরে প্রিয়াঙ্কা এবং নিকের ভক্তরা উচ্ছ্বসিত। পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, “আঃ প্রথমবারের মতো শিশু মালতিকে দেখতে পেলাম!” আরও একজন ভক্ত লিখেছেন, “আপনার মেয়েটি খুব সুন্দর! তার সেখানে থাকা খুবই আশ্চর্যজনক!” অনেকেই তাঁকে নিকের মতো দেখতে উল্লেখ করে বলেছেন, “অবশেষে সেই আভাস পেয়েছি, বাবার মতো দেখতে প্রথম সন্তান।” ২০২২ সালের জানুয়ারিতে প্রিয়াঙ্কা এবং নিক সারোগেসির মাধ্যমে মালতিকে স্বাগত জানিয়েছেন। এতদিন মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের