বাবরদের প্রশিক্ষণ অনলাইনেও, সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড পাক বোর্ড

প্রশিক্ষণ দেবে মাইক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান কারণে হোক বা অকারণে সংবাদের শিরোনামে জায়গা করে নেয়। এবার যে কারণে তারা সংবাদের শিরোনামে, তা পড়ে শুধুমাত্র ক্রিকেটভক্তরা বিস্মিত হবেন না। বস্তুত গোটা ক্রীড়াজগতের মাথায় বাজ পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ক্রিকেটারদের অফলাইনে প্রশিক্ষণের পাশাপাশি অনলাইনেও চলবে প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে মিকি আর্থারকে। পাক ক্রিকেট বোর্ড সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, মিকি আর্থারের সঙ্গে পাকিস্তান তাদের দীর্ঘদিন ধরেই কথা চলছিল। বোর্ড চেয়েছিল পুরো সময়ের জন্য তাকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করতে। সেটা সম্ভব হচ্ছে না। কারণ, মিকি আর্থার ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত। তাদেরকেই পুরো সময় দিতে হবে।

পাক ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে লিখেছে, করোনাকালে    স্কুল-কলেজে পড়াশোনা হয়েছে পুরোপুরি অনলাইনে। অফিসের কাজ হয়েছে বাড়ি থেকে। সবকিছুই অনলাইনে। তাহলে ক্রিকেটাদের প্রশিক্ষণ কেন অনলাইনে করা যাবে না।

সরকারিভাবে ঘোষণা হতেই নেটপাড়ায় তারা ট্রোল্ড। নেটপাড়ার বাসিন্দারা মনের সুখে পাক ক্রিকেট বোর্ডকে নিয়ে মজা করেছে। নেটপাড়ার এক বাসিন্দা লিখেছেন অত টাকা খরচ করে একজনকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার কী দরকার। তার থেকে মোবাইলে প্রশিক্ষণের ভিডিয়ো ডাউনলোড করলেই তো ল্যাঠা চুকে যায়। একজন লিখেছে, এবার যদি ক্রিকেট ম্যাচটাকে অনলাইনে করা যায়, তাহলে মন্দ হয় না। ল্যাপটপে খেলা দেখা যাবে।

আরও পডুন খেলা মাঠে, লেগ আম্পায়ার পিছন ঘুরে দাঁড়িয়ে চোখ স্টেডিয়ামে

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন