খেলা মাঠে, লেগ আম্পায়ার পিছন ঘুরে দাঁড়িয়ে চোখ স্টেডিয়ামে

ঘটনা দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড একদিনের ম্যাচে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। ভাইরাল হয় ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখে কতজনে কতকিছুই না মন্তব্য করে বসেন। কোনও মন্তব্য পড়তে গিয়ে বেশ মজা লাগে।মন্তব্য থেকে পাওয়া যায় নেটপাড়ার বাসিন্দার রসবোধ। কিছু কিছু মন্তব্য অবশ্য শালীনতার সীমা অতিক্রম করে যায়। সে থাক।

একটি ক্রিকেট ম্যাচে লেগ আম্পায়ারের ভূমিকার সূত্রে এই গৌড়চন্দ্রিকা। তাও পাড়া বা গলি ক্রিকেট নয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের প্রথম একদিনের ম্যাচে। দক্ষিণ আফ্রিকা ২৭ রানে জয় পেয়েছে। আর সেই ম্যাচে লেগ আম্পায়ারের কাণ্ড দেখে সবাই থ। লেগ আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইরামাস। জ্যাসন রয় ব্যাট করার জন্য প্রস্তত। বল ডেলিভারির পর জ্যাসন বলটি বাউন্ডারির দিকে পাঠান। এতকিছু যখন চলছে, সেই সময় ইরামাসের কোনও ভ্রুক্ষেপ নেই। তিনি দিব্যি ঘুরে স্টেডিয়ামের দিকে হাঁ করে তাকিয়ে আছেন। আর মাঠে উপস্থিতি ক্রিকেট ভক্তরা মুহূর্তের মধ্যে সেই অভাবনীয় দৃশ্য মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্যের বন্যা।

নেট পাড়ার এক বাসিন্দা লিখেছেন, লেগ আম্পায়ারের বোধহয় একদিনের ম্যাচে আর আগ্রহ নেই। এক নেটনাগরিক লিখেছেন, লেগ আম্পায়ার একটু নিজের চোখকে বিশ্রাম দিতে চাইছেন। তাই, মাঠের দিকে না তাকিয়ে তাকিয়ে স্টেডিয়ামের দিকে। অন্য এক নেট নাগরিক লিখেছেন – স্টেডিয়ামে ওই সময় নিশ্চই আরও আকর্ষণীয় কিছু হচ্ছিল। তাই, ম্যাচ ছেড়ে গ্যালারিতে চোখ।

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার