দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাইফোঁটার দিন পুকুরে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: উত্তর দিনাজপুর জেলার আন্ধারিয়া গ্রামে একটি পুকুরে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভাইফোঁটার দিন এই ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে। এদিন দুপুরে স্থানীয় জনগণ মৃতদেহটি ভাসতে দেখেন । স্থানীয় বাসিন্দারা ডালখোলা থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে গ্রামবাসিদের সহযোগিতায় দেহ পুকুর থেকে তুলে ডাঙ্গায় আনে।

স্থানীয় বাসিন্দারা দেহ শনাক্ত করে। মৃতের নাম সইদুর রহমান, বাড়ি ডালখোলা থানার আন্ধারিয়া গ্রামে। মৃতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে, খুন না আত্মহত্যা তা নিয়ে গ্রামবাসীরা ধন্দে পড়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। পরিবারের কাছে এই দুঃসংবাদ পৌঁছতেই ভেঙে পড়েছে আত্মীয়-স্বজনেরা। পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খুন না আত্মহত্যা সেই বিষয়ে চলছে তদন্ত।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ