ক্রিকেটে এক নতুন স্টাইলের জন্ম দিলেন মইন আলি

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক অভিনব কায়দায় ব্যাট করতে দেখা গেল ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলিকে। ওই ব্যাটিং দেখে নিজের দলের খেলোয়াড়েরা তো বটেই, বাকিরাও বিস্মিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য। ভিডিয়ো দেখে মজেছে নেটপাড়া। বুধবার ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ ছিল কিমবার্লের ডায়মন্ড ওভাল মাঠে। সেই ম্যাচেই এক আশ্চর্য কায়দায় ব্যাটিং করতে দেখা যায় মইন আলিকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মইন আলিকে বল ডেলিভারি করতে আসছেন তাবরেজ সামসি। বল হাত থেকে বেরোতেই ডান হাতে ব্যাট ধরে বামদিকে ঘুরে দাঁড়ালেন। মইন আলি। বল ব্যাটের কাছে এলে মইন আলি চেষ্টা করেন উইকেট কিপারের পাশ দিয়ে বল বাউন্ডারির দিকে পাঠিয়ে দেওয়ার। যদিও বল ব্যাটে লাগেনি। লাগলে বাউন্ডারি যেত না উইকেট কিপারের হাতে না নাকি স্কোয়ার লেগে থাকা কারও হাতে, সেটা অবশ্য পরের কথা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো দেখে সকলে তাজ্জব। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশ্যাম তো আকাশ থেকে পড়তে যাচ্ছিলেন। ব্রেন্ডন ম্যাককালাম লিখেছেন, দারুণ, দারুণ। কী করে দেখালে ভাই।

এক নেট নাগরিক লিখেছে, অনুশীলনের সময় কী এই সব আবোল-তাবোল শটের প্রশিক্ষণও নেয় ক্রিকেটারেরা।নেট পাড়ার এক বাসিন্দা লিখেছেন হাত থেকে ফসকে ব্যাট বেরিয়ে গেলেই বিপদ হত। কার মাথা ফাটত, কে জানে। আগামীদিনে সব ক্রিকেটারের হেলমেট পড়ে খেলা উচিত। আগামীদিনে হয়তো  আরও অদ্ভুত শট দেখা যাবে।  

আরও পড়ুন বাবরদের প্রশিক্ষণ অনলাইনেও, সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড পাক বোর্ড

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর