নিউটাউন হবে পৃথক পুরসভা, ঘোষণা ফিরহাদ হাকিমের

নিউটাউন এলাকার বাসিন্দাদের ক্ষোভ প্রশমণে বড় ঘোষণা ফিরহাদ হাকিমের। পঞ্চায়েত নয়, পৃথক পুরসভা হবে নিউটাউন। বিল আসছে বিধানসভায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোদস্তুর হাইটেক গ্রিনসিটি। এহেন শহরের বুকে বসবাস করেও যদি গ্রাম পঞ্চায়েতের ভোটার হতে হয় তাহলে কার না রাগ হবে! সেটাই হয়েছে। ক্ষোভে ফুঁসছেন কলকাতার(Kolkata) কান ঘেঁষে থাকা নিউটাউনের(Newtown) হাজার পাঁচেক বাসিন্দা। কেননা তাঁদের এলাকাকে গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাঁদের সঙ্গে কথা না বলেই। এমনকি এই বিষয়ে তাঁদের কোনও তথ্যই জানায়নি স্থানীয় প্রশাসন। গত বছর ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে তাঁরা জানতে পারেন এহেন কাণ্ডের কথা। আর তার জেরেই ক্ষোভে ফুঁসছিলেন নিউটাউনের একাংশের বাসিন্দারা। এমনকি তা নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলাও দায়ের হয়েছে। তবে এই উদ্বেগের মধ্যেই সুখবর শোনালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি জানিয়েছেন, নিউটাউন এলাকাকে পৃথক পুরসভা করা হবে।

রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া ১সি, ১ডি, ১এ, ২বি, ২ই, ১বি, ২ এলাকাকে জ্যাংড়া হাতিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের(Jangra Hatiyara-2 GP) এলাকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সেটা করা হয়েছে ওই এলাকার বাসিন্দাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, তাঁরা যখন ওই এলাকায় বাড়ি বা ফ্ল্যাট কিনেছিলেন তখন থেকেই এলাকাটি নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ(NKDA) বা এনকেডিএ’র হাতে রয়েছে। এই সংস্থাটিই ওই এলাকায় যাবতীয় নাগরিক পরিষেবা প্রদান করে। এমনকি তার জন্য করও দেন তাঁরা। এখন তাঁদের সঙ্গে কোনও রকম ভাবে কথা না বলে তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই এলাকাকে গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ যে গ্রাম পঞ্চায়েতে ওই এলাকাকে ঢোকানো হয়েছে তার সঙ্গে কোনও যোগই নেই ওই এলাকার বাসিন্দাদের। নিউটাউনের অ্যাকশন এরিয়ার ৭টি এলাকাকে গ্রাম পঞ্চায়েতের পৃথক পৃথক ৮টি আসনের ভাগ করে দেওয়া হয়েছে। অথচ ওই গ্রাম পঞ্চায়েতের সামান্য পরিকাঠামোও নেই নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। সব থেকে বড় কথা তাঁরা যেখানে কর দেন নিয়মিত সেখানে কেন তাঁদের অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল। ক্ষুব্ধ বাসিন্দারা তার জেরেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনার জেরে অস্বস্তি ছড়িয়েছিল শাসক শিবিরের পাশাপাশি প্রশাসনের শীর্ষমহলেও। তার পরে পরেই এবার বড় ঘোষণা করে দিলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আসন পুনর্বিন্যাসের জেরে এনকেডিএ’র অধীনে থাকা নিউটাউনের একাধিক এলাকা পঞ্চায়েতের মধ্যে ঢুকে গিয়েছে। তা নিয়ে এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। বিষয়টি পুনর্বিবেচনার জন্য তাঁরা সর্বস্তরে চিঠি দিয়েছেন। নিউটাউন পঞ্চায়েত এলাকা হতে পারে না। কারণ, সেটা ডেভেলপমেন্ট অথরিটি। এক অঞ্চলের মানুষ কেন দুই জায়গায় কর দেবেন? এটা সংশোধন করতে হবে। তাই এটা নিয়ে দফতরের তরফে পঞ্চায়েত মন্ত্রীকে চিঠি লিখেছি। জেলাশাসকের রিপোর্টের ভিত্তিতে এই চিঠি দেওয়া হয়েছে। এটাকে আগামী দিনে পৃথক পুরসভা করা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই বিষয়টি মিটিয়ে ফেলা হবে। বিধানসভার অধিবেশনে এ নিয়ে সংশোধনী আনা হতে পারে।  

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য