রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা করেছে পুলিশ তা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী। একইসঙ্গে নিরাপত্তা ও রক্ষাকবচ চেয়েও আবেদন করেছেন তিনি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে।

জানা গিয়েছে, সন্দেশখালিতে স্টিং ভিডিওকাণ্ডে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে অভিযোগ দায়ের হয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধেও। সম্প্রতি ভিডিওটিতে দেখানো হয়েছে, রেখা ২ হাজার টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে ও জবানবন্দিও দিয়েছিলেন। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটেনি। সব অভিযোগ সাজানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী রেখা পাত্র আদালতে আবেদন জানিয়ে বলেছেন, তাঁর বিরুদ্ধে যেন কড়া আইনি পদক্ষেপ না করা হয়। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কটা মামলা রয়েছে, তাও আদালতের কাছে জানতে চেয়েছেন তিনি।

অন্যদিকে এদিন আদালতের দ্বারস্থ হয়েছেন রেখার ঘনিষ্ঠ পিয়ালি দাস। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার তাঁর মামলার শুনানি হবে। গত মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন পিয়ালি দাস। তাঁর  বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালির মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে ওই বিজেপি কর্মীকে সাত দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

হাড়োয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ যুবক

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ