নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত ২২১ রুটের বাস বন্ধ, সমস্যায় বাসযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: নাগেরবাজার থেকে গোলপার্ক পর্যন্ত ২২১ রুটের বাস চলাচল সোমবার সকাল থেকে বন্ধ। যার জেরে সমস্যায় বাস যাত্রীরা। সপ্তাহের শুরুর দিনে বাস পরিষেবা বন্ধ হওয়ার ফলে চরম ভোগান্তিতে বাসযাত্রীরা। এদিন সকাল থেকেই নাগেরবাজারে(Nagerbazar) ২২১ বাস রুটের বাসস্ট্যান্ডে যাত্রীরা পৌছালে দেখতে পায় বাস পরিষেবা বন্ধ।

যার জেরে সমস্যায় পড়েছে যাত্রীরা। যদিও বাস চালক ও কন্ডাক্টরদের দাবি, গতকাল শ্যামনগরে(Shyamnagar) এক পিকনিকে নিয়ে গিয়েছিল মালিকপক্ষ। সেখানে তাদের মারধর করা হয়। এমনকি গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এখানেই শেষ নয় পিকনিক সেরে অঞ্চলে ফিরে আসার পরও তাদের মারধর করা হয়। এমনকি ডায়াবেটিস আক্রান্ত এক বাস চালককে মারধর করা হয়। তাদের আরও দাবি, প্রায় সময় মালিকপক্ষের এই অত্যাচারের শিকার হতে হয় তাদের। এছাড়াও তাদের বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না, যার জেরে বাস পরিষেবা বন্ধ রেখেছেন তারা।

যতক্ষণ না তাদের সমস্ত দাবি মানা হবে, ততক্ষণ তারা বাস পরিষেবা বন্ধ রাখবেন। যদিও মালিক পক্ষের দাবি, পিকনিকে(Picnic) কোন গন্ডগোল হলে তা অবাঞ্ছিত, শ্রমিকদের বোঝানো হচ্ছে তারা যেন বাস চালায় এবং তাদের যা সমস্যা আছে তা আলোচনার মাধ্যমে মেটানো হবে। বাস পরিষেবা বন্ধের কারণে সমস্যায় পড়েছেন বাস যাত্রীরা তা মেনে নিয়েছেন বাস মালিক থেকে বাস কর্মচারীরা সকলেই।

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক