ভূমিকম্পে তুরস্কে ৩,৫৪৯ জনের প্রাণহানি, জারি জরুরি অবস্থা

যদিও তুর্কি প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণার সমালোচনা করেছেন বিরোধীরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে মঙ্গলবার সন্ধে পর্যন্ত তিন হাজার ৫৪৯ জন প্রাণ হারিয়েছেন। ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নির্বিঘ্নে উদ্ধারকার্য চালাতে ও পরিস্থিতি সামলাতে ভূমিকম্পে বিধ্বস্ত ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। ভূমিকম্পে ভিটেমাটি ও স্বজন হারানোদের বিভিন্ন হোটেলে জরুরি ভিত্তিতে খোলা আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। যদিও তুর্কি প্রেসিডেন্টের জরুরি অবস্থা ঘোষণার সমালোচনা করেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন এর্ডোয়ান। উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

গতকাল সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সীমান্ত লাগোয়া সিরিয়া। এক বার নয়, কয়েক ঘন্টার ব্যবধানে পের পর চারবার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে দক্ষিণাঞ্চলের ১০ প্রদেশে। প্রায় আড়াই কোটি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও চাপা পড়ে রয়েছেন অসংখ্য মানুষ। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য উদ্ধারকার্য চালাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। আর উদ্ধারকার্যে বিঘ্ন ঘন্টায় ক্রমশই লম্বা হচ্ছে মৃত্যুমিছিলের সারি।

এদিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান জানান, ‘এখনও পর্যন্ত সোমবারের ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজার ৫৪৯ জন প্রাণ হারিয়েছেন। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় যাতে নির্বিঘ্নে উদ্ধার ও ত্রাণ কার্য চালানো যায় তার জন্য তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হচ্ছে।’ ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের পাশে ইতিমধ্যেই দাঁড়িয়েছে ৭০টি দেশ।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?