Valentine’s Day-তে কলকাতা মাতাবে Dutch Rose

এবারে প্রেম দিবসে কলকাতা মাতাবে ডাচ গোলাপ। প্রায় ১৮ রকমের Dutch Rose চলে এসেছে কলকাতার বুকে। দাম অবশ্য সাধ্যের মধ্যেই থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ১৪ ফেব্রুয়ারি। মানে Valentine’s Day। বিশ্ব মাতানো সেই প্রেম দিবসের উদযাপনের জন্য রীতিমত তৈরি শহর কলকাতা(Kolkata)। আর এই প্রেম দিবসে হরেক কিসিমের উপহার আদানপ্রদানের পাশাপাশি যেটা কমন জিনিস হাতে হাতে ঘোরে তা হল গোলাপ। ওই একটি ফুল আজও প্রেম নিবেদনের সেরা অস্ত্র। তাই প্রতি বছরই Valentine’s Day এলেই শহরে গোলাপে চাহিদা আর দাম দুটোই হু হু করে বাড়তে থাকে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার শহর কলকাতার প্রেমিক-প্রেমিকাদের(Lovers) প্রেমে বাড়তি উষ্ণতা ছড়াতে হাজির হয়েছে Dutch Rose। সূত্রে জানা গিয়েছে, কলকাতার ফুলের বাজারে ইতিমধ্যেই হাজির হয়েছে ১০ কোটি টাকার ডাচ গোলাপ। সুদৃশ্য এই গোলাপ বেঙ্গালুরু থেকে ট্রেন পথে শহরে চলে এসেছে। তাও এক-দুই রকমের নয়। ১৮ রকমের Dutch Rose চলে এসেছে কলকাতার বুকে। শহরেরই বিভিন্ন হিমঘরে তা রাখা হয়েছে। সোমবার রাত থেকেই তা ছড়িয়ে পড়বে শহরের একের পর এক ফুলের দোকানে।

আরও পড়ুন আর্সেনিকে বিষ হয়েছে ইচ্ছামতীর জল, বিপদে বনগাঁ-বসিরহাট

শহর কলকাতার বুকে গত দেড় দশক ধরেই প্রেম দিবসের উদযাপন ক্রমশ জমাট বাঁধছে। শহরের নানা রেস্তোরাঁ এই দিনটির সময় বড়সড় ছাড় দেয়। পাশাপাশি হরেক কিসিমের অফার চলে নানা অনলাইন কেনাবেচার সাইটেও। দোকানে দোকানেও চলে কেনাকাতার পালা। যতদিন যাচ্ছে ততই যেন Valentine’s Day’র জ্বর আঁকড়ে বসছে শহরের বুকে। সেই জ্বরকে এবার আরও উচ্চতায় নিয়ে যাবে Dutch Rose। প্রিয় মানুষটির মন জেতার জন্য সেই ডাচ গোলাপ কেনার হিড়িক ইতিমধ্যেই পড়ে গিয়েছে শহরে। অন্যান্য গোলাপের তুলনায় ডাচ গোলাপের দাম খানিক বেশি। প্রেমের মরশুমে প্রতি বছর সব থেকে বেশি বিক্রি হয় টকটকে লাল গোলাপ। তারপর চাহিদা গোলাপী এবং হলুদের। এবারে সেই ৩ ফুলের জায়গা দখল করে নিয়েছে ডাচ গোলাপ। শহরে অন্য সময়ে এক-একটা ডাচ গোলাপের দাম ১০ থেকে ১৫ টাকা থাকে। কিন্তু সোম বিকাল থেকেই সেই ডাচ গোলাপের দাম পিস প্রতি ২৫ টাকা ছুঁয়ে ফেলেছে। কিন্তু প্রেম নিবেদনের এই অস্ত্রের কাছে ২৫টাকাও কোনও দাম নয়। আর এই গোলাপের সব থেকে বড় লাভ হচ্ছে এই গোলাপের ডাঁটি অনেকটা লম্বা। সেই সঙ্গে তা ১০ থেকে ১২দিন পর্যন্ত টাটকা থাকে। মানে আগামী ১ সপ্তাহ ধরে সেই গোলাপ প্রেমিক-প্রেমিকাদের মনে ভাল্বাসার উষ্ণতা ছড়িয়ে যাবে।

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের